আয়ারল্যান্ড ভিজিট ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে

আয়ারল্যান্ড ভিজিট ভিসা

আপনি আপনার পরিবারের সদস্য বা আইরিশ বন্ধুর সাথে দেখা করার উদ্দেশ্যে ফ্যামিলি বা ফ্রেন্ড ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন।

ভিজিট ভিসায় জন্য আবেদন করার জন্য আপনার আয়ারল্যান্ডে বসবাসরত আপনার পরিবারের সদস্য/আত্মীয়/বন্ধুদের কাছ থেকে একটি ইনভাইটেশন থাকতে হবে।

আপনাকে নিচের তালিকাভুক্ত ডকুমেন্টস প্রস্তুত করতে হবে (আপনার প্রোফাইলের জন্য প্রযোজ্য) এবং আমাদের মিরপুর ডিওএইচএস, ঢাকা অফিসে জমা দিতে হবে।

 

আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১. অরিজিনাল পাসপোর্ট।

২. দুইটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।

৩. সম্পূর্ণ পূরণকৃত এবং স্বাক্ষরিত সামারি শীট।

৪. সম্পূর্ণ পূরণকৃত এবং স্বাক্ষরিত সাপ্লিমেন্টারি ফর্ম।

৫. আবেদনকারীর কাছ থেকে একটি কভারিং লেটার যেখানে নাম, পদবী, পাসপোর্ট নম্বর, ভ্রমণের তারিখ (ইন এবং আউট), উদ্দেশ্য, ট্রিপের সম্পূর্ণ খরচের জন্য কারা দায়ী থাকবেন – ভ্রমণ এবং বাসস্থান খরচ ইত্যাদি চিঠিতে উল্লেখ করতে হবে। আবেদনকারীকে তার ফোন নম্বর এবং ইমেল ঠিকানা দিয়ে যথাযথভাবে স্বাক্ষর করতে হবে।

৬. আয়ারল্যান্ডে বসবাসরত পরিবারের সদস্য/আত্মীয়/বন্ধুদের কাছ থেকে ইনভাইটেশন লেটার।

৭. আমন্ত্রণকারীর পরিচয় ডকুমেন্টস এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস।

৮. এয়ার টিকেট এবং আয়ারল্যান্ডে থাকার ব্যবস্থার প্রমাণ।

৯. মেডিক্যাল/ট্রাভেল ইন্স্যুরেন্স।

১০. আবেদনকারী এবং স্পনসরের গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।

১১. আবেদনকারীর ম্যারেজ সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)।

১২. আপনি যদি প্রথমবারের মতো ভ্রমণকারী হন বা এশিয়ার বাইরে কখনও ভ্রমণ করেননি, তাহলে আপনাকে আপনার রিটার্ন ফর্মে আন্ডারটেকিং পূরণ করতে হবে এবং স্বাক্ষর করতে হবে এবং আপনার আবেদনের সাথে এটি জমা দিতে হবে।

১৩. পূর্ববর্তী ভিসা রিফিউজাল (যদি থাকে)।

 

উপরোক্ত চেকলিস্ট ছাড়াও অন্যান্য ডকুমেন্টস রয়েছে যা একজন আবেদনকারীকে তার প্রোফাইলের ভিত্তিতে ভিসা অফিসে উপস্থাপন করতে হতে পারে।

 

সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।

 

ভিসা প্রসেসিং ফি

ভিসা প্রসেসিং ফি নির্ভর করে আপনি আমাদের থেকে কোন ধরনের সার্ভিস নিবেন তার উপর।

 

ভিসা প্রসেসিং সময়

ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৩ সপ্তাহ সময় প্রয়োজন হয়।

 

আরও বিস্তারিত জানার জন্য অথবা যেকোন সমস্যার সমাধানে ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ নাম্বারে যোগাযোগ করুন অথবা অ্যাপয়েন্টমেন্টসহ আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।

আয়ারল্যান্ড ভিজিট ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে