সেনেগাল ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে

Complete Visa Solution Provided by ‘Sticker Visa’ Bangladesh Office

সেনেগাল ভিসা

ঢাকায় সেনেগালের কোনো অ্যাম্বাসি বা কনস্যুলেট অফিস না থাকায় বাংলাদেশি নাগরিকদের ভারতের নিউ দিল্লি থেকে এই ভিসা প্রক্রিয়া করতে হবে। স্টিকার ভিসা টিম বাংলাদেশ থেকে আপনার সেনেগাল ভিসা প্রসেসিং এর সুবিধা দিচ্ছে। আপনি শুধুমাত্র আপনার ডকুমেন্টস আমাদের কাছে পৌঁছে দিবেন। আমরা পরবর্তী প্রসেসের জন্য নিউ দিল্লিতে সেনেগালের অ্যাম্বাসিতে পাঠিয়ে দিব।

সেনেগাল ভিসা প্রসেস করার নিয়ম

আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

. সকল অরিজিনাল পাসপোর্ট।

. ভিসা আবেদনপত্রের ৩টি কপি।

. ২টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (৩৫মিমি*৪৫মিমি,সাদা ব্যাকগ্রাউন্ড,বর্ডার ছাড়া,৮০%ফেস কভারেজ )

. কভারিং লেটার : অ্যাপ্লিকেন্টের নাম,পেশা,ভ্রমণের উদ্দেশ্য,পাসপোর্ট নাম্বার,ভ্রমণের খরচাদি কে বহন করবে ইত্যাদি উল্লেখযোগ্য। আবেদনকারীর ফোন নাম্বার,ইমেইল আইডি এবং স্বাক্ষর সহ ভিসা অফিসার,সেনেগালের দূতাবাস ,নতুন দিল্লি বরাবর লিখতে হবে।

. অরিজিনাল ইনভাইটেশন লেটার: সেনেগালের হোস্ট বা ইনভাইটিং কোম্পানি থেকে প্রদত্ত লেটার যেখানে হোস্টের বিশদ বিবরণ উল্লেখ থাকবে।

৬. ইয়েলো ফিভার সার্টিফিকেট।

৭. ফরওয়ার্ডিং লেটার/NOC: আবেদনকারীর কোম্পানি কর্তৃক প্রদত্ত লেটার যেখানে আবেদনকারীর নাম,পেশা,পাসপোর্ট নং ইত্যাদি উল্লেখ থাকবে এবং কোম্পানি যদি খরচ বহন করে তাও উল্লেখ থাকবে।

৮. কোম্পানির ট্রেড লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)।

৯. এয়ার টিকেট এবং হোটেল বুকিং কপি। আমন্ত্রণকারীর বাসায় থাকলে সেই বাসার ইউটিলিটি বিল কপি।

১০. আবেদনকারীর এবং কোম্পানির গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, পে স্লিপ, TIN, সাম্প্রতিক ট্যাক্স সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন কপি (যদি থাকে)।

১১. নিয়োগকর্তা থেকে ৬ মাসের বেতন বিবরণী/পে স্লিপ।

১২. ম্যারেজ সার্টিফিকেট (যদি থাকে)।

১৩. সন্তানদের বার্থ সার্টিফিকেট (যদি থাকে)।

১৪. পূর্ববর্তী ভিসা রিফিউসাল (যদি থাকে)।

 

সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।

Senegal Visa from Bangladesh

ভিসা ফি এবং চার্জ

ভিসার ধরণ এবং শ্রেণী অনুযায়ী ভিসা ফি ধার্য হবে। আপনার জন্য ধার্য ফি এবং চার্জ জানতে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন। 

Senegal embassy Bangladesh

ভিসা প্রসেসিং সময়

এটি একটি অনুমোদন ভিত্তিক ভিসা। ডাকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে নিউ দিল্লির অ্যাম্বাসি ভিসা ইস্যু করবে। সম্পূর্ন প্রসেসিং সম্পন্ন হতে ১ মাসের মত সময় লাগবে।

 

আমাদের সাথে কাজ শুরু করার জন্য আপনাকে অবশ্যই আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হতে হবে। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য ০১৮৪১১২০১৪৪ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।

সেনেগাল ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে