পেরু সিম্যান ট্রানজিট ভিসা
আপনি পেরুতে একটি জাহাজে যোগদানের উদ্দেশ্যে সীম্যান ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারেন।
আপনাকে নিচের তালিকাভুক্ত ডকুমেন্টস প্রস্তুত করতে হবে (আপনার প্রোফাইলের জন্য প্রযোজ্য) এবং আমাদের মিরপুর ডিওএইচএস, ঢাকা অফিসে জমা দিতে হবে।
peru visa
আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১. অরিজিনাল পাসপোর্ট।
২. দুইটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
৩. সম্পূর্ণভাবে পূরণ করা ভিসা আবেদনপত্র (৪ কপি) যা কালো কালি এবং ব্লক অক্ষরে পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে স্বাক্ষর করতে হবে এবং স্বাক্ষরটি পাসপোর্টে স্বাক্ষরের সাথে মিলতে হবে।
৪. আবেদনকারীর কাছ থেকে একটি কভারিং লেটার যেখানে নাম, পদবী, পাসপোর্ট নম্বর, ভ্রমণের তারিখ (ইন এবং আউট), উদ্দেশ্য, ট্রিপের সম্পূর্ণ খরচের জন্য কারা দায়ী থাকবেন – ভ্রমণ এবং বাসস্থান খরচ ইত্যাদি চিঠিতে উল্লেখ করতে হবে।
৫. পেরুতে থাকার উদ্দেশ্যের প্রমাণ:
- শিপিং এজেন্ট থেকে নোটারাইজড ইনভাইটেশন লেটার।
৬. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
৭. আবেদনকারীর গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং আয়কর রিটার্ন, এবং ছয় মাসের ক্রেডিট কার্ড স্টেটমেন্ট সহ একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের অনুলিপি (যদি থাকে)।
৮. স্পন্সর ট্রিপের ক্ষেত্রে: পেরু বা বাংলাদেশে স্পনসরকে অবশ্যই একটি গ্যারান্টি লেটার উপস্থাপন করতে হবে যেখানে তিনি নিশ্চিত করেন যে তিনি আবেদনকারীর বোর্ডিং এবং থাকার যাবতীয় খরচ বহন করার জন্য দায়ী থাকবেন।
৯. আবেদনকারীর বর্তমান সামাজিক ও পেশাগত অবস্থার প্রমাণ :
- সার্ভিস হোল্ডার – কোম্পানির অফিসিয়াল লেটারহেডে নিয়োগকর্তার দ্বারা ইস্যু করা লেটার, কোম্পানিতে কর্মচারীর অবস্থান, চাকরির বছর, ছুটি মঞ্জুরি এবং গত তিন ৩ মাসের বেতনের সার্টিফিকেট।
- ব্যবসা/স্ব-কর্মসংস্থান – কোম্পানির নিবন্ধন কাগজপত্র সহ অফিসিয়াল লেটারহেডে ভিসা অনুরোধ পত্র।
- ছাত্র – ছুটি মঞ্জুর করার জন্য স্কুল/বিশ্ববিদ্যালয় থেকে চিঠি এবং ভ্যালিড আইডির কপি।
১০. এয়ার টিকেট কপি, হোটেল বুকিং বা আবাসন ব্যবস্থার প্রমাণ।
১১. জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)।
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
ভিসা প্রসেসিং ফি
ভিসা প্রসেসিং ফি নির্ভর করে আপনি আমাদের থেকে কোন ধরনের সার্ভিস নিবেন তার উপর।
ভিসা প্রসেসিং সময়
ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৩ সপ্তাহ সময় প্রয়োজন হয়।
ত্রুটিহীন ডকুমেন্টেশন এবং ভিসা প্রক্রিয়াকরণের জন্য আমাদের ডকুমেন্টস ভ্যালিডেশন সার্ভিস নিন।
আরও বিস্তারিত জানার জন্য অথবা যেকোন সমস্যার সমাধানে ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ নাম্বারে যোগাযোগ করুন অথবা অ্যাপয়েন্টমেন্টসহ আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।
পেরু সিম্যান ট্রানজিট ভিসা