মন্টিনিগ্রো ওয়ার্ক ভিসা
ওয়ার্ক ভিসায় আবেদন করার জন্য মন্টিনিগ্রিন কোম্পানি দ্বারা ইস্যু করা একটি স্পনসরড কাজের ইনভাইটেশন (সিল করা) থাকতে হবে। আপনি যদি ইনভাইটেশনের ব্যবস্থা করতে না জানেন, তাহলে সঠিক নির্দেশনার জন্য আমাদের ইন্সট্যান্ট কনসাল্টেশন সার্ভিস নিন।
এছাড়াও আপনাকে নিচের তালিকাভুক্ত ডকুমেন্টস প্রস্তুত করতে হবে (আপনার প্রোফাইলের জন্য প্রযোজ্য) এবং আমাদের মিরপুর ডিওএইচএস, ঢাকা অফিসে জমা দিতে হবে।
work permit visa processing agency in bangladesh
আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১. অরিজিনাল পাসপোর্ট।
২. সম্পূর্ণভাবে পূরণ করা ভিসা আবেদনপত্র ফর্ম। ব্লক অক্ষরে পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে স্বাক্ষর করতে হবে এবং স্বাক্ষরটি পাসপোর্টের স্বাক্ষরের সাথে মিলতে হবে।
৩. ২টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
৪. আমন্ত্রণ/স্পন্সরশিপ লেটারঃ এটি আমন্ত্রণকারী কোম্পানি দ্বারা প্রদান করা আবশ্যক ।
৫. মন্টিনিগ্রিন ইমিগ্রেশন থেকে অনুমোদন পত্র (যেখানে প্রযোজ্য)।
৬. কাজের চুক্তিপত্র বা ইন্ট্রা-কোম্পানি স্থানান্তর ডকুমেন্টস (যেখানে/যদি প্রযোজ্য হয়)।
৭. কোম্পানির দ্বারা মন্টিনিগ্রোতে এয়ার টিকিট ভ্রমণের অনুলিপি এবং বাসস্থানের প্রমাণ/নিশ্চিতকরণ ডকুমেন্টস।
৮. হেলথ/ট্রাভেল ইন্স্যুরেন্স পলিসিঃ ভ্রমণের সময়কাল কভার করে (ন্যূনতমঃ ৩০,০০০ ইউরো)। (ব্যতিক্রমঃ কূটনৈতিক পাসপোর্টের ধারক, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির পাসপোর্ট, শেনজেন জোন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নাবিক যারা ইতিমধ্যে তাদের পেশাগত কার্যকলাপের কারণে স্বাস্থ্য বীমা কভার করেছেন)।
৯. গত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজি বা সার্বিয়ান ভাষায় হতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
ভিসা ফি এবং চার্জ
ভিসার ধরণ এবং শ্রেণী অনুযায়ী ভিসা ফি ধার্য হবে। আপনার জন্য ধার্য ফি এবং চার্জ জানতে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন।
montenegro embassy in bangladesh
ভিসা প্রসেসিং সময়
প্রসেসিং সময় সাধারণত ডকুমেন্টস এবং প্রোফাইলের উপর নির্ভর করে। আবেদন করা থেকে শুরু করে ঢাকা-দিল্লি-ঢাকা ট্রানজিট পর্যন্ত ১ মাসের মত সময় লাগতে পারে।
অ্যাপয়নমেন্টের জন্য ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ নাম্বারে যোগাযোগ করুন অথবা অ্যাপয়েন্টমেন্টসহ আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।
মন্টিনিগ্রো ওয়ার্ক ভিসা প্রসেস করুন বাংলাদেশ থেকে