কাজাখস্তান ভিসা
আপনি নিশ্চয়ই জানেন কাজাখস্তানের কোন অ্যাম্বাসি বাংলাদেশে নেই। বর্তমানে সকল বাংলাদেশী নাগরিকদের নিউ দিল্লিতে অবস্থিত কাজাখস্তান অ্যাম্বাসি থেকে এই ভিসা প্রক্রিয়া সম্পাদন করতে হয়।
আমাদের সাথে রেজিষ্ট্রেশন করার পর আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে জমা দিবেন। আমরাই আপনার পরবর্তী প্রসেস করে দিব।
বিস্তারিত ডকুমেন্টস চেকলিস্ট সহ শর্ট স্টে এবং লং স্টে উভয়ের সমস্ত ভিসা ক্যাটাগরি জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন।
কাজাখস্তান ভিসা ক্যাটাগরি
কাজাখস্তান ইমিগ্রেশন অফিস বিভিন্ন ধরনের ভিসা ইস্যু করে –
১. বিজনেস ভিসা
২. ট্যুরিস্ট ভিসা
৩. কনফারেন্স ভিসা
৪. অফিসিয়াল
৫. ট্রানজিট ভিসা
৬. ওয়ার্ক ভিসা
৭. রেসিডেন্স ভিসা এবং অন্যান্য
কাজাখস্তান ভিসার জন্য সাধারণ সহায়ক ডকুমেন্টস
১. সকল অরিজিনাল পাসপোর্ট।
২. দুইটি পাসপোর্ট সাইজ ছবি (৩৫মিমি *৪৫মিমি, ফেস জুম ৭০-৮০% হবে; সাদা/হালকা ব্যাকগ্রাউন্ড)।
৩. ভিসা আবেদনপত্র সম্পূর্নরূপে পূরণ এবং স্বাক্ষরিত।
৪. আবেদনকারীর কাছ থেকে কভারিং লেটার যেখানে নাম, পদবী, পাসপোর্ট নম্বর, উদ্দেশ্য এবং ট্রিপের সম্পূর্ণ খরচের জন্য কে দায়ী থাকবে ইত্যাদি উল্লেখ থাকবে। লেটারটি যথাযথভাবে স্বাক্ষর করতে হবে এবং সম্বোধন করতে হবে – ভিসা অফিসার, কাজাখস্তান দূতাবাস, নিউ দিল্লি, ভারত।
৫. ইনভাইটেশন লেটার সংশ্লিষ্ট কাজাখস্তান সংস্থা/হোস্ট দ্বারা জারি করা উচিত যেখানে পরিদর্শকের স্বীকৃতি উল্লেখ করা এবং অবস্থানের পুরো সময়ের জন্য পরিদর্শকের দায়িত্ব নেওয়া উচিত। চিঠিটি কাজাখস্তান প্রজাতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের ইমিগ্রেশন বিভাগ দ্বারা জারি করা উচিত (মূল অনুলিপি সুপারিশ করা হয়, কিন্তু ইমেইল সংস্করণ গ্রহণযোগ্য)।
৬. ফরোয়ার্ডিং লেটার/এনওসি: আবেদনকারীর কোম্পানি কর্তৃপক্ষের কাছ থেকে কোম্পানির লেটার হেডে আবেদনকারীর নাম, পদবী, পাসপোর্ট নম্বর, উদ্দেশ্য এবং সফরের সময়কাল উল্লেখ করে ফরোয়ার্ডিং লেটার। এছাড়াও, কোম্পানী যদি খরচ বহন করে তবে লেটারে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। লেটারটি অবশ্যই পাঠাতে হবে – কাজাখস্তান দূতাবাস, ভিসা বিভাগ, নিউ দিল্লি, ভারত।
৭. ট্রেড লাইসেন্স: এটি অবশ্যই ইংরেজিতে অনুবাদ করতে হবে এবং যথাযথভাবে নোটারাইজড হতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।
৮. এয়ারলাইন টিকেট (প্রবেশ ও প্রস্থানের তারিখসহ) এবং কনফার্মড হোটেল রিজার্ভেশন।
৯. আবেদনকারী এবং কোম্পানির বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট। যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার নিয়োগকর্তার কাছ থেকে বেতন বিতরণ প্রতিফলিত না করে, তাহলে আপনাকে আপনার নিয়োগকর্তার কাছ থেকে গত ৬ মাসের বেতন বিবরণী/পে স্লিপও অন্তর্ভুক্ত করতে হবে (যথাযথভাবে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষরিত)।
১০. ম্যারেজ সার্টিফিকেট (যদি থাকে)।
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
Kazakhstan Visa from Bangladesh
ভিসা ফি এবং চার্জ
আমাদের চার্জ রেগুলার চেঞ্জ এবং আপডেট করা হয়। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন তা আমাদের জানালে সেই সময়ের প্রযোজ্য চার্জ আপনাকে জানিয়ে দেয়া হবে।
vfs global
ভিসা প্রসেসিং সময়
ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় প্রয়োজন হয়।
আমাদের সাথে কাজ শুরু করার জন্য আপনাকে অবশ্যই আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হতে হবে। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য ০১৮৪১১২০১৪৪ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।
কাজাখস্তান ভিসা প্রসেসিং