গায়ানা ওয়ার্ক ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে

গায়ানা ওয়ার্ক/এমপ্লয়মেন্ট ভিসা

গায়ানায় ওয়ার্ক ভিসায় আবেদন করার জন্য, আপনার একটি গায়ানিজ কোম্পানির অনুমোদন সহ একটি কাজের অফার থাকতে হবে।

স্টিকার ভিসা টিম বাংলাদেশ থেকেই আপনার গায়ানা ভিসার সকল সাপোর্ট দিবে। আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে জমা দিবেন। আমরাই আপনার পরবর্তী প্রসেস করে দিব।

এছাড়াও আমাদের সাথে রেজিষ্টার্ড হওয়ার পর আপনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভিসা সংক্রান্ত অন্যান্য গাইডলাইন আমরা দিব।

আপনাকে নিচের তালিকাভুক্ত ডকুমেন্টস প্রস্তুত করতে হবে (আপনার প্রোফাইলের জন্য প্রযোজ্য) এবং আমাদের মিরপুর ডিওএইচএস, ঢাকা অফিসে জমা দিতে হবে।

 

আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১. অরিজিনাল পাসপোর্ট।

২. দুইটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (৩৫মিমি *৪৫মিমি, ফেস জুম ৭০-৮০% হবে; সাদা/হালকা ব্যাকগ্রাউন্ড)।

৩. আবেদনকারীর কাছ থেকে একটি কভারিং লেটার যেখানে নাম, পদবী, পাসপোর্ট নম্বর, ভ্রমণের তারিখ (ইন এবং আউট), উদ্দেশ্য, ট্রিপের সম্পূর্ণ খরচের জন্য কারা দায়ী থাকবেন – ভ্রমণ এবং বাসস্থান খরচ ইত্যাদি চিঠিতে উল্লেখ করতে হবে। আবেদনকারীকে তার ফোন নম্বর এবং ইমেল ঠিকানা দিয়ে যথাযথভাবে স্বাক্ষর করতে হবে।

৪. গায়ানার নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ থেকে ভিসা অনুমোদনের চিঠি।

৫. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (MoFA থেকে সত্যায়িত)।

৬. ইয়েলো ফিভার সার্টিফিকেট।

৭. ভ্রমণের উদ্দেশ্য এবং আমন্ত্রণকারীর বিশদ বিবরণ উল্লেখ করে গায়ানিজ কোম্পানির ইনভাইটেশন লেটার।

৮. এয়ার টিকেট বুকিং এবং গায়ানায় থাকার ব্যবস্থার প্রমাণ।

৯. জেনারেল মেডিক্যাল সার্টিফিকেট।

১০. আবেদনকারীর গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।

সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।

 

ভিসা প্রসেসিং ফি

ভিসা প্রসেসিং ফি নির্ভর করে আপনি আমাদের থেকে কোন ধরনের সার্ভিস নিবেন তার উপর।

 

ভিসা প্রসেসিং সময়

ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৩ সপ্তাহ সময় প্রয়োজন হয়।

 

ত্রুটিহীন ডকুমেন্টেশন এবং ভিসা প্রক্রিয়াকরণের জন্য আমাদের ডকুমেন্টস ভ্যালিডেশন সার্ভিস নিন।

আমাদের সাথে কাজ শুরু করার জন্য আপনাকে অবশ্যই আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হতে হবে। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য +৮৮০১৮৪১১২০১০০ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।

গায়ানা ওয়ার্ক ভিসা