গায়ানা ট্যুরিস্ট ভিসা
ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করার জন্য আপনার গায়ানিজ ট্যুর অপারেটরের কাছ থেকে একটি ইনভাইটেশন বা একটি বিশদ (প্রতিদিনের) ভ্রমণ পরিকল্পনা থাকতে হবে।
আপনি যদি আমন্ত্রণ বা ট্যুর ভাউচারের ব্যবস্থা করতে না জানেন, তাহলে সঠিক নির্দেশনার জন্য আমাদের ইন্সট্যান্ট কনসাল্টেশন সার্ভিস নিতে পারেন।
স্টিকার ভিসা টিম বাংলাদেশ থেকেই আপনার গায়ানা ভিসার সকল সাপোর্ট দিবে। আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে জমা দিবেন। আমরাই আপনার পরবর্তী প্রসেস করে দিব।
এছাড়াও আমাদের সাথে রেজিষ্টার্ড হওয়ার পর আপনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভিসা সংক্রান্ত অন্যান্য গাইডলাইন আমরা দিব।
আপনাকে নিচের তালিকাভুক্ত ডকুমেন্টস প্রস্তুত করতে হবে (আপনার প্রোফাইলের জন্য প্রযোজ্য) এবং আমাদের মিরপুর ডিওএইচএস, ঢাকা অফিসে জমা দিতে হবে।
আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১. অরিজিনাল পাসপোর্ট।
২. দুইটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (৩৫মিমি *৪৫মিমি, ফেস জুম ৭০-৮০% হবে; সাদা/হালকা ব্যাকগ্রাউন্ড)।
৩. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (MoFA থেকে সত্যায়িত)।
৪. ইয়েলো ফিভার সার্টিফিকেট।
৫. ভ্রমণের উদ্দেশ্য এবং আমন্ত্রণকারীর বিশদ বিবরণ উল্লেখ করে গায়ানা থেকে ইনভাইটেশন লেটার।
৬. এয়ার টিকেট এবং হোটেল বুকিং কপি।
৭. গায়ানায় ট্রাভেল এজেন্সি (ভাউচার বা অন্যান্য ধরনের পেমেন্ট রসিদ) দ্বারা ইস্যু করা ট্রিপের জন্য অর্থপ্রদানের প্রমাণ (যদি প্রযোজ্য হয়)।
৮. জেনারেল মেডিক্যাল সার্টিফিকেট।
৯. আবেদনকারীর গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
ভিসা প্রসেসিং ফি
ভিসা প্রসেসিং ফি নির্ভর করে আপনি আমাদের থেকে কোন ধরনের সার্ভিস নিবেন তার উপর।
ভিসা প্রসেসিং সময়
ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৩ সপ্তাহ সময় প্রয়োজন হয়।
ত্রুটিহীন ডকুমেন্টেশন এবং ভিসা প্রক্রিয়াকরণের জন্য আমাদের ডকুমেন্টস ভ্যালিডেশন সার্ভিস নিন।
আমাদের সাথে কাজ শুরু করার জন্য আপনাকে অবশ্যই আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হতে হবে। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য +৮৮০১৮৪১১২০১০০ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।
গায়ানা ট্যুরিস্ট ভিসা