ভিসা ক্যাটাগরি এবং চেকলিস্ট সমাধান

আপনি বা আপনার পরিবারের সদস্যরা যদি দেশের বাইরে যেতে চান কিন্তু আপনার জন্য প্রযোজ্য ভিসা ক্যাটাগরি এবং ডকুমেন্টস নিয়ে চিন্তায় থাকেন, তাহলে আপনি স্টিকার ভিসা ঢাকা অফিস থেকে একজন কনসালটেন্টের কাছ থেকে একটি কাস্টমাইজড সমাধান নিতে পারেন।

যেকোন দেশের ভিসা পাওয়ার জন্য সঠিক ডকুমেন্টস গুরুত্বপূর্ণ। তাই আপনার ভিসা প্রসেস সহজ করার জন্য স্টিকার ভিসা এই কাস্টমাইজড সার্ভিস রেখেছে। 
আপনি আমাদের অফিসে এসে একটি মিটিংয়ের মাধ্যমে এই সার্ভিস নিতে পারবেন অথবা আপনি যদি দেশের বাইরে থেকে এই সার্ভিস নিতে চান, 
তাহলে আমাদের অনলাইন কনসাল্টিং সার্ভিস নিতে পারবেন।

Identifying Visa Category & Checklist Solution

কিভাবে আমাদের সার্ভিসটি পাবেনঃ

১. আমাদের অফিসে আসার জন্য আপনাকে অবশ্যই একটি অ্যাপয়নমেন্ট নিতে হবে। আমরা ফোন কলে কোন প্রকার গাইডেন্স দেই না। আমাদের সাথে অ্যাপয়নমেন্টের জন্য কল করুন ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ অথবা মেইল করুন connect@stickervisa.com

২. অ্যাপয়নমেন্টের দিন এসে আপনাকে প্রথমে আমাদের ফি পেমেন্ট করে আমাদের সাথে রেজিস্টার্ড হতে হবে।

৩. আপনার সাথে মিটিংয়ে আপনার প্রথমে আপনার কেসটি ডিটেইলসে শুনবো। এরপর আপনার ডিটেইলস এবং আপনার ডকুমেন্টসের উপর ভিত্তি করে আমরা আপনাকে প্রয়োজনীয় গাইডলাইন্স এবং চেকলিস্ট এর নির্দেশনা দিব। আমরা একটি ইমেইলের মাধ্যমে আপনার জন্য প্রযোজ্য ভিসা ক্যাটাগরি, কাস্টমাইজড চেকলিস্ট এবং গাইডলাইন আপনাকে পাঠিয়ে দিব।

দ্রষ্টব্য এই সার্ভিসের মাধ্যমে আমরা শুধুমাত্র আপনাকে একটি কাস্টমাইজড গাইডলাইন দিব, আমরা কোন প্রকার ডকুমেন্টস রেডি করবো না।

 

আমাদের সার্ভিস চার্জঃ

আমাদের সর্বনিম্ন কনসালটেন্সি ফি জনপ্রতি ১০,০০০ টাকা মাত্র। প্রতি প্রাপ্তবয়স্কদের জন্য এই সার্ভিস ফি প্রযোজ্য।

 

আমাদের অ্যাপয়নমেন্টের জন্য কল করুন ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ অথবা মেইল করুন connect@stickervisa.com

ভিসা ক্যাটাগরি এবং চেকলিস্ট