কম্বোডিয়া বিজনেস ভিসা
বাংলাদেশি পাসপোর্টধারীরা সাধারণত Cambodia Business Visa (Visa E)-এর জন্য e-Visa system-এর মাধ্যমে আবেদন করতে পারেন।
e-Visa আবেদন করার জন্য General Department of Immigration (GDI) of Cambodia থেকে একটি Approval Letter প্রয়োজন। এই Approval Letter আবেদনকারীকে সরাসরি Cambodian Immigration থেকে সংগ্রহ করতে হবে।
Approval Letter পাওয়ার পর Sticker Visa টিম e-Visa application, document preparation, review এবং online submission-এ সহায়তা করতে পারে।
আমাদের পরামর্শ: e-Visa আবেদন করার আগে Approval Letter সংগ্রহ করুন।
নোট: Sticker Visa Approval Letter সংগ্রহ করে না। আবেদনকারীকে নিজে এটি Cambodian Immigration থেকে নিতে হবে।
আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১. অরিজিনাল পাসপোর্ট।
২. দুইটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (৩৫মিমি *৪৫মিমি, ফেস জুম ৭০-৮০% হবে; সাদা/হালকা ব্যাকগ্রাউন্ড)।
৩. কম্বোডিয়ার কোম্পানি বা হোস্টের কাছ থেকে একটি ইনভাইটেশন লেটার যেখানে হোস্টের যোগাযোগের বিবরণ সহ ব্যবসায়িক ভ্রমণের বিশদ ব্যাখ্যা থাকবে।
৪. কম্বোডিয়ার আমন্ত্রণকারী কোম্পানির ট্যাক্স পেটেন্ট সহ নিবন্ধন লাইসেন্সের কপি।
৫. আবেদনকারীর গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
৬. আবেদনকারীর বর্তমান সামাজিক ও পেশাগত অবস্থার প্রমাণ।
৭. রাউন্ড এয়ার টিকেট এবং হোটেল বুকিং কপি।
উপরে উল্লিখিত ডকুমেন্টস ছাড়াও, এম্বাসি আবেদনকারীর প্রোফাইল অনুসারে অন্যান্য ডকুমেন্টসের অনুরোধ করতে পারে, যেমন ম্যারেজ সার্টিফিকেট, এনআইডি/জন্ম নিবন্ধন সার্টিফিকেট, ব্যবসায়িক ডকুমেন্টস, ইত্যাদি।
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
Cambodia business visa
ভিসা প্রসেসিং ফি
ভিসা প্রসেসিং ফি নির্ভর করে আপনি আমাদের থেকে কোন ধরনের সার্ভিস নিবেন তার উপর।
ভিসা প্রসেসিং সময়
ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৩ সপ্তাহ সময় প্রয়োজন হয়।
ত্রুটিহীন ডকুমেন্টেশন এবং ভিসা প্রক্রিয়াকরণের জন্য আমাদের ডকুমেন্টস ভ্যালিডেশন সার্ভিস নিন।
আমাদের সাথে কাজ শুরু করার জন্য আপনাকে অবশ্যই আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হতে হবে। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য ০১৯৫৩৩২২৩৭১ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।
কম্বোডিয়া বিজনেস ভিসা