অষ্ট্রেলিয়া ভিসা
আপনি যদি অস্ট্রেলিয়ায় পড়াশোনার জন্য সেরা পরামর্শ পরিষেবা খুঁজে থাকেন, তবে স্টিকার ভিসা আপনাকে দিতে পারে সেই সমস্ত সহায়তা যা আপনার স্বপ্নকে সম্ভব করবে বাস্তবে। আমরা আপনাকে একটি সহজ এবং প্রফেশনাল পরামর্শ সেবা দিয়ে সাথে থাকব। আমাদের দক্ষ উপদেষ্টা দল আপনার সমস্যার সমাধানে সবসময় সহযোগিতা করবে। তো আর দেরি না করে এখনই আপনার স্বপ্নকে সফল করতে স্টিকার ভিসার সাথে যোগাযোগ করুন।
আমাদের সেবাসমূহ
স্টিকার ভিসার সেবা নেয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমে একটি নূন্যতম ফি দিয়ে রেজিস্টারড হতে হবে। এই রেজিষ্ট্রেশনের মাধ্যমে আমরা আপনাকে সেবা দিতে কমিটেড হবো। আমাদের নূন্যতম ফি ১০,০০০ টাকা যা আমরা কমিটমেন্ট ফি বলে থাকি।
আমাদের সাথে আপনি রেজিস্টারড হওয়ার পরে আমরা আপনার ভর্তি প্রক্রিয়াসহ প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করবো। স্টিকার ভিসা আপনার জন্য প্রযোজ্য ডকুমেন্টস, ফি, চেকলিস্ট, অনলাইন আবেদন ইত্যাদি দিকনির্দেশনা দিবে। এছাড়াও আমরা আপনার আবেদন সংক্রান্ত প্রশ্নের সমাধান দিব।
আপনি যদি ইতিমধ্যে অস্ট্রেলিয়া স্টাডি ভিসা সম্পর্কে জেনে থাকেন তবে নিচের সেকশনটি এড়িয়ে যেতে পারেন
কোর্স এবং ডিগ্রি
অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ছাত্রদের জন্য স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ডিগ্রি অফার করে। অস্ট্রেলিয়ার জনপ্রিয় কিছু কোর্সগুলোর মধ্যে আছে –
- ব্যবসা এবং ব্যবস্থাপনা
- প্রকৌশল
- আইটি এবং কম্পিউটার সায়েন্স
- আর্টস অ্যান্ড হিউম্যানিটিস
- সায়েন্স
ভর্তি যোগ্যতা সম্পর্কিত তথ্য
- স্নাতক ডিগ্রির জন্য – 12 বছরের প্রারম্ভিক শিক্ষা (বা সমমান) সম্পন্ন হতে হবে। ছাত্রদের IELTS, TOEFL বা সমমানের পরীক্ষার মাধ্যমে ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করতে হবে।
- পোস্ট গ্রাজুয়েশনের জন্য – একটি স্নাতক ডিগ্রি অথবা সমমান সম্পন্ন হতে হবে। ছাত্রদের একটি ব্যক্তিগত বিবরণ, একটি গবেষণা প্রস্তাব এবং রেফারেন্স পত্র প্রদান করতে হবে।
টিউশন ফি
- স্নাতক প্রোগ্রামের জন্য– প্রতি বছর AUD 20,000 থেকে AUD 45,000
- স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য – প্রতি বছর AUD 22,000 থেকে AUD 50,000
এই ফি গুলো পরিবর্তনশীল। আপডেটেড ইনফরমেশন এর জন্য প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট চেক করুন। টিউশন ফি ছাড়াও অন্যান্য খরচ রয়েছে যেমন খাদ্য,পরিবহন,স্বাস্থ্য বীমা ইত্যাদি। অষ্ট্রেলিয়ায় বসবাসের জায়গার উপর নির্ভর করে খরচের তারতম্য হতে পারে।
ভিসা আবেদন প্রক্রিয়া
অস্ট্রেলিয়ায় অধ্যয়ন করার জন্য আপনার সফল ভিসা আবেদন অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনাকে ভিসা আবেদন প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করতে হবে :
- ছাত্র ভিসা জমা দেওয়ার আগে কনফার্মেশন অফ এনরোলমেন্ট (CoE) পেতে হবে।
- ছাত্রদেরহোমঅফিসবিভাগেরওয়েবসাইটে ImmiAccount তৈরি করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- পরবর্তীতেআবেদনপত্রেরসাথেপ্রয়োজনীয়ডকুমেন্টযেমনপাসপোর্ট, ইংরেজিপ্রফিশিয়েন্সিটেস্টস্কোর, হেলথইন্স্যুরেন্স, ফিন্যান্সিয়ালডকুমেন্টসইত্যাদিযুক্তকরতেহবে।
- আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে স্টুডেন্ট ভিসার আবেদন ফি অবশ্যই অনলাইনে পরিশোধ করতে হবে।
- অনলাইন আবেদন সম্পূর্ণ হয়ে গেলে এবং সমস্ত নথি সংযুক্ত করা হলে, শিক্ষার্থীদের আবেদন জমা দিতে হবে।
- শিক্ষার্থীর জাতীয়তার উপর নির্ভর করে, অস্ট্রেলিয়ান ভিসা আবেদন কেন্দ্রে বায়োমেট্রিক্স (আঙুলের ছাপ এবং ছবি) প্রয়োজন হতে পারে।
- শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হলে স্বরাষ্ট্র দপ্তর দ্বারা তাদের জানানো হবে। যারা ডাক্তার, ডেন্টিস্ট, নার্স বা প্যারামেডিক হতে পড়াশোনা করতে চান, তাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন।
ভিসা ডকুমেন্টস
অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় কিছু নথি এখানে দেওয়া হল:
- অস্ট্রেলিয়ান শিক্ষা প্রতিষ্ঠান থেকে তালিকাভুক্তির নিশ্চিতকরণ ( CoE )
- জেনুইন টেম্পোরারি এন্ট্রান্ট (GTE) স্টেটমেন্ট
- কমপক্ষে ছয় মাসের মেয়াদ বাকি থাকা পাসপোর্ট
- টিউশন ফি, জীবনযাত্রার খরচ এবং ভ্রমণের খরচ কভার করার জন্য আর্থিক ক্ষমতার প্রমাণ
- ইংরেজি দক্ষতা পরীক্ষার ফলাফল, যেমন IELTS, TOEFL বা PTE একাডেমিক
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ডিপ্লোমা এবং সার্টিফিকেট
- স্বাস্থ্য বীমা
- চারিত্রিক শংসাপত্র
- ভিসা আবেদন ফি প্রদানের রসিদ
- অস্ট্রেলিয়ান দূতাবাস বা কনস্যুলেট দ্বারা অনুরোধ করা কোনো অতিরিক্ত নথি
টিউশন ফি এবং অন্যান্য
- শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের টিউশন ফি দিতে হবে বা শিক্ষা প্রতিষ্ঠানে অর্থপ্রদানের প্রমাণ দিতে হবে।
- একজন শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় জীবনযাত্রার ব্যয় প্রতি বছর AUD 21,041। এই পরিমাণ শিক্ষার্থীর অবস্থান এবং জীবনধারার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
- শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় থাকার সময়কালের জন্য ওএসএইচসি কিনতে হবে।
- ছাত্রদের দেখাতে হতে পারে যে তাদের কাছে বই, সরঞ্জাম এবং অন্যান্য অধ্যয়ন-সম্পর্কিত খরচের মতো অন্য কোনো খরচ মেটাতে যথেষ্ট তহবিল রয়েছে।
আবাসন
অস্ট্রেলিয়ায় অধ্যয়ন করার সময়, ছাত্রদের থাকার জন্য বিভিন্ন বিকল্প থাকে। যেমন –
- শেয়ার্ড ডরমিটরি, অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও সহ ক্যাম্পাসে থাকার ব্যবস্থা
- হোমস্টেবালোকালফ্যামিলিরসাথেথাকা
- ক্যাম্পাসেরবাইরেরেন্টালএপার্টমেন্টস,হোস্টেল,শেয়ার্ডবাসা
আপনি যদি ডিপ্লোমা ডিগ্রির জন্য আবেদন করতে চান তবে আপনাকে কোন চিন্তা করতে হবে না। স্টিকার ভিসা আপনাকে সহজ উপায়ে গাইড করবে ডিপ্লোমা ডিগ্রি অর্জনের জন্য। আর যদি আপনি পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করতে চান, তবে আমরা আপনাকে পরামর্শ পরিষেবা প্রদান করবো যাতে আপনি সঠিক উপায়ে এটি সফলভাবে সম্পন্ন করতে পারেন। আপনার যদি আগে থেকে কোন রিফিউসাল থাকে, তবে আপনি নিশ্চিত হোন যে আমরা আপনার সাথে থাকতে প্রস্তুত এবং সফলভাবে আবেদন প্রস্তুত করবো।
আমাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে এই নম্বরে যোগাযোগ করুন +8801841120144
উল্লেখযোগ্য যে ফোন কলে আমরা কোনো প্রকার সার্ভিস দেই না।
অষ্ট্রেলিয়া ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে