অ্যাঙ্গোলা ট্যুরিস্ট ভিসা
ট্যুরিস্ট ভিসায় আবেদন করার জন্য আমরা সাধারণত যেকোনো অ্যাঙ্গোলান ট্যুর অপারেটরের কাছ থেকে ট্যুর প্যাকেজ বা ভাউচার কেনার পরামর্শ দিই।
আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে জমা দিবেন। আমরাই আপনার পরবর্তী প্রসেস করে দিব।
এছাড়াও আমাদের সাথে রেজিষ্টার্ড হওয়ার পর আপনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভিসা সংক্রান্ত অন্যান্য গাইডলাইন আমরা দিব।
আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১. অরিজিনাল পাসপোর্ট।
২. দুইটি পাসপোর্ট সাইজ ছবি।
৩. সম্পূর্ণরূপে পূরণ করা ভিসা আবেদন ফর্ম।
৪. আবেদনকারীর কাছ থেকে একটি কভারিং লেটার যেখানে নাম, পদবী, পাসপোর্ট নম্বর, ভ্রমণের তারিখ (ইন এবং আউট), উদ্দেশ্য, ট্রিপের সম্পূর্ণ খরচের জন্য কারা দায়ী থাকবেন – ভ্রমণ এবং বাসস্থান খরচ ইত্যাদি চিঠিতে উল্লেখ করতে হবে।
৫. একটি ট্যুর এজেন্সি থেকে পর্তুগিজ ভাষায় অ্যাঙ্গোলা দূতাবাসকে সম্বোধন করা একটি ইনভাইটেশন লেটার (অ্যাঙ্গোলায় MEA দ্বারা যথাযথভাবে স্ট্যাম্প করা (প্রস্তাবিত)), ইস্যু করা ভ্রমণের জন্য অর্থপ্রদানের প্রমাণ সহ (ভাউচার বা অন্যান্য ধরণের অর্থপ্রদানের রসিদ)। ইনভাইটেশন লেটারে থাকার ঠিকানা উল্লেখ করতে হবে।
৬. প্রতিদিনের ভ্রমণ পরিকল্পনা।
৭. আবেদনকারী বা হোস্ট দ্বারা অ্যাঙ্গোলায় এয়ার টিকেট কপি এবং আবাসনের প্রমাণ/নিশ্চিতকরণ ডকুমেন্টস।
৮. ইন্টারন্যাশনাল কার্ড অফ ভ্যাক্সিনেশন (ইয়েলো ফিভার) এর ক্লিয়ার ফটোকপি।
৯. হেলথ বা ট্রাভেল ইন্স্যুরেন্স পলিসি (ভ্রমণের সময়কাল কভার করতে হবে, নূন্যতম ৩০,০০০ ইউরো)।
১০. আবেদনকারীর গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
ভিসা ফি এবং চার্জ
আমাদের চার্জ রেগুলার চেঞ্জ এবং আপডেট করা হয়। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন তা আমাদের জানালে সেই সময়ের প্রযোজ্য চার্জ আপনাকে জানিয়ে দেয়া হবে।
ভিসা প্রসেসিং সময়
ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় প্রয়োজন হয়।
আরও বিস্তারিত জানার জন্য অথবা যেকোন সমস্যার সমাধানে ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ নাম্বারে যোগাযোগ করুন অথবা অ্যাপয়েন্টমেন্টসহ আমাদের ঢাকার মিরপুর অফিসে যোগাযোগ করুন।
Angola tourist visa