অ্যাঙ্গোলা পারসনাল ভিজিট ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে

অ্যাঙ্গোলা পারসনাল ভিজিট ভিসা

পারসনাল ভিজিট ভিসায় আবেদন করার জন্য আপনাকে অবশ্যই আপনার নিকটাত্মীয়, বন্ধুবান্ধব বা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে একটি ইনভাইটেশন পেতে হবে যারা বর্তমানে অ্যাঙ্গোলায় বৈধ বসবাসের অনুমতি নিয়ে বসবাস করছেন বা অ্যাঙ্গোলান নাগরিক হতে পারেন৷

আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে জমা দিবেন। আমরাই আপনার পরবর্তী প্রসেস করে দিব।

ইন্সট্যান্ট ভিসা কনসালটেন্সি

আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১. অরিজিনাল পাসপোর্ট।

২. দুইটি পাসপোর্ট সাইজ ছবি।

৩. সম্পূর্ণরূপে পূরণ করা ভিসা আবেদন ফর্ম।

৪. আবেদনকারীর কাছ থেকে একটি কভারিং লেটার যেখানে নাম, পদবী, পাসপোর্ট নম্বর, ভ্রমণের তারিখ (ইন এবং আউট), উদ্দেশ্য, ট্রিপের সম্পূর্ণ খরচের জন্য কারা দায়ী থাকবেন – ভ্রমণ এবং বাসস্থান খরচ ইত্যাদি চিঠিতে উল্লেখ করতে হবে।

৫. পর্তুগিজ ভাষায় অ্যাঙ্গোলার দূতাবাসকে সম্বোধন করা আত্মীয় বা বন্ধুর (বা ব্যক্তিগত পর্যায়ে আপনার পরিচিত অন্য কেউ) ইনভাইটেশন যেখানে ইমেইল আইডি এবং যোগাযোগের বিশদ সহ অ্যাঙ্গোলায় MEA দ্বারা যথাযথভাবে স্ট্যাম্প করা থাকবে। লেটারে থাকার ঠিকানা উল্লেখ করতে হবে।

৬. আমন্ত্রনকারীর বৈধ ফটো আইডি প্রমাণ (আবাসিক আইডি কপি বা অ্যঙ্গোলা ভিসা কপি)।

৭. আবেদনকারী বা হোস্ট দ্বারা অ্যাঙ্গোলায় এয়ার টিকেট কপি এবং আবাসনের প্রমাণ/নিশ্চিতকরণ ডকুমেন্টস।

৮. ইন্টারন্যাশনাল কার্ড অফ ভ্যাক্সিনেশন (ইয়েলো ফিভার) এর ক্লিয়ার ফটোকপি।

৯. হেলথ বা ট্রাভেল ইন্স্যুরেন্স পলিসি (ভ্রমণের সময়কাল কভার করতে হবে, নূন্যতম ৩০,০০০ ইউরো)।

১০. আবেদনকারী এবং স্পনসরের গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।

 

সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।

 

ভিসা ফি এবং চার্জ

আমাদের চার্জ রেগুলার চেঞ্জ এবং আপডেট করা হয়। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন তা আমাদের জানালে সেই সময়ের প্রযোজ্য চার্জ আপনাকে জানিয়ে দেয়া হবে।

 

ভিসা প্রসেসিং সময়

ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় প্রয়োজন হয়।

 

আরও বিস্তারিত জানার জন্য অথবা যেকোন সমস্যার সমাধানে ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ নাম্বারে যোগাযোগ করুন অথবা অ্যাপয়েন্টমেন্টসহ আমাদের ঢাকার মিরপুর অফিসে যোগাযোগ করুন।

অ্যাঙ্গোলা পারসনাল ভিজিট ভিসা