কিউবা ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে

Complete Visa Solution Provided by ‘Sticker Visa’ Bangladesh Office

কিউবা  ভিসা

কিউবার অ্যাম্বাসি ভারতের নিউ দিল্লিতে হওয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য কিউবার ভিসার সমাধান দিচ্ছে স্টিকার ভিসা। আপনাকে শুধুমাত্র আপনার পাসপোর্ট এবং ডকুমেন্টস আমাদের কাছে পৌঁছে দিতে হবে। স্টিকার ভিসা টিম আপনার পাসপোর্ট এবং ডকুমেন্টস সংগ্রহ করে নতুন দিল্লিতে কিউবান দূতাবাসে পাঠিয়ে দিবে প্রসেসিং এর জন্য।

 

আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

. সকল অরিজিনাল পাসপোর্ট।

৩.দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (৩৫মিমি *৪৫মিমি, ফেস জুম ৭০-৮০% হবে; সাদা/হালকা ব্যাকগ্রাউন্ড)।

৪. কভারিং লেটার : অ্যাপ্লিকেন্টের নাম,পেশা,ভ্রমণের উদ্দেশ্য,পাসপোর্ট নাম্বার, ভ্রমণের খরচাদি কে বহন করবে ইত্যাদি উল্লেখযোগ্য। আবেদনকারীর ফোন নাম্বার,ইমেইল আইডি এবং স্বাক্ষর সহ ভিসা অফিসার, কিউবা অ্যাম্বাসি, নিউদিল্লি বরাবর লিখতে হবে।

৫.ফরওয়ার্ডিং লেটার/NOC : আবেদনকারীর কোম্পানি কর্তৃক প্রদত্ত লেটার যেখানে আবেদনকারীর নাম,পেশা,পাসপোর্ট নং ইত্যাদি উল্লেখ থাকবে এবং কোম্পানি যদি খরচ বহন করে তাও উল্লেখ থাকবে

৬. অরিজিনাল ইনভাইটেশন লেটার: কিউবার হোস্ট বা ইনভাইটিং কোম্পানি থেকে প্রদত্ত লেটার যেখানে হোস্টের বিশদ বিবরণ উল্লেখ থাকবে।

৭. আমন্ত্রণকারীর পাসপোর্ট কপি (যদি থাকে)।

৮. আবেদনকারীর বেতন বিবরণী বা ছয় মাসের বেতন স্লিপ।

৯. আবেদনকারীর এবং কোম্পানির গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।

১০. টিকেট এবং হোটেল বুকিং কপি।

১১. কিউবার ডে টু ডে ট্রাভেল প্ল্যান।

১২. আবেদনকারীর কাছ থেকে নোটারাইজড সহ স্ট্যাম্প পেপারে একটি হলফনামা ঘোষণা করে যে তিনি তার নির্দিষ্ট উদ্দেশ্যে কিউবা সফর করছেন এবং তিনি ফিরে আসার প্রতিশ্রুতি দিবেন।

১৩. নোটারাইজড অনুমোদন পত্র।

Cuba visa from Bangladesh

সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।

Cuba visa from bangladesh

ভিসা ফি এবং চার্জ

ভিসার ধরণ এবং শ্রেণী অনুযায়ী ভিসা ফি ধার্য হবে। আপনার জন্য ধার্য ফি এবং চার্জ জানতে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন।

 

ভিসা প্রসেসিং সময়

ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় প্রয়োজন হয়।

 

আমাদের সাথে কাজ শুরু করার জন্য আপনাকে অবশ্যই আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হতে হবে। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য +৮৮০১৮৪১১২০১৫৫ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।

কিউবা ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে