অ্যাঙ্গোলা ভিসা
আপনি নিশ্চয়ই জানেন অ্যাঙ্গোলার কোন ভিসা অফিস বাংলাদেশে নেই। বর্তমানে সকল বাংলাদেশী নাগরিকদের নিউ দিল্লিতে অবস্থিত অ্যাঙ্গোলার দূতাবাস থেকে এই ভিসা প্রক্রিয়া সম্পাদন করতে হয়।
আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে জমা দিবেন। আমরাই আপনার পরবর্তী প্রসেস করে দিব।
এছাড়াও আমাদের সাথে রেজিষ্টার্ড হওয়ার পর আপনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভিসা সংক্রান্ত অন্যান্য গাইডলাইন আমরা দিব।
অ্যাঙ্গোলার ভিসা বিভাগ
নিউদিল্লিতে অ্যাঙ্গোলা দূতাবাস সাধারণত ৬ ক্যাটাগরির ভিসা ইস্যু করে –
১. শর্ট টার্ম ভিসা
২. সাধারণ ভিসা
৩. ওয়ার্ক ভিসা
৪. রেসিডেন্ট ভিসা
৫. ডিপেন্ডেন্ট ভিসা
অ্যাঙ্গোলার সব ধরনের ভিসার বিস্তারিত চেকলিস্ট জানতে এখানে ক্লিক করুন।
অ্যাঙ্গোলা ভিসার জন্য সাধারণ ডকুমেন্টস
১. অরিজিনাল পাসপোর্ট।
২. দুইটি পাসপোর্ট সাইজ ছবি।
৩. সম্পূর্ণরূপে পূরণ করা ভিসা আবেদন ফর্ম।
৪. পর্তুগিজ ভাষায় অ্যাঙ্গোলা দূতাবাসকে সম্বোধন করা অ্যাঙ্গোলা কোম্পানির কাছ থেকে সাফ ইনভাইটেশন লেটার, স্ট্যাম্প, ইমেইল আইডি এবং কোম্পানির যোগাযোগের বিবরণ সহ থাকার ঠিকানা ইনভাইটেশন লেটারে উল্লেখ করতে হবে। ভিসাটি প্রশিক্ষণ/মিটিংয়ের উদ্দেশ্যে আবেদন করার জন্য লিখতে হবে, কাজের উদ্দেশ্য উল্লেখ করা যাবে না।
৫. আমন্ত্রণকারীর বৈধ ফটো আইডি প্রমাণ।
৬. অ্যাঙ্গোলায় নোটারি দ্বারা সত্যয়িত আমন্ত্রিত কোম্পানির DAR (2018) কপি।
৭. ইন্টারন্যাশনাল কার্ড অফ ভ্যাক্সিনেশন (ইয়েলো ফিভার) এর ক্লিয়ার ফটোকপি।
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
অ্যাঙ্গোলা স্টুডেন্ট ভিসা
অ্যাঙ্গোলার স্টুডেন্ট ভিসা এখন খুব সহজেই বাংলাদেশ থেকে প্রসেস করা যাবে। আপনি যদি ইতিমধ্যেই আপনার বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে থাকেন এবং ভিসা প্রক্রিয়াকরণের চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত থাকেন, তাহলে আমরা আপনাকে সহায়তা করতে প্রস্তুত আছি।
ভিসা ফি এবং চার্জ
আমাদের চার্জ রেগুলার চেঞ্জ এবং আপডেট করা হয়। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন তা আমাদের জানালে সেই সময়ের প্রযোজ্য চার্জ আপনাকে জানিয়ে দেয়া হবে।
ভিসা প্রসেসিং সময়
ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় প্রয়োজন হয়।
আরও বিস্তারিত জানার জন্য অথবা যেকোন সমস্যার সমাধানে ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ নাম্বারে যোগাযোগ করুন অথবা অ্যাপয়েন্টমেন্টসহ আমাদের ঢাকার মিরপুর অফিসে যোগাযোগ করুন।
অ্যাঙ্গোলা ভিসা প্রসেসিং