সার্বিয়া ভিসা
সার্বিয়ার কোন দূতাবাস বাংলাদেশে না হওয়া সত্ত্বেও স্টিকার ভিসা টিম বাংলাদেশ থেকেই এখন সার্বিয়া ভিসার সম্পূর্ন সাপোর্ট দিচ্ছে। বর্তমানে সকল বাংলাদেশী নাগরিকদের নিউ দিল্লিতে অবস্থিত তাদের দূতাবাস থেকে এই ভিসা প্রক্রিয়া সম্পাদন করতে হয়।
আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে জমা দিবেন। আমরাই আপনার পরবর্তী প্রসেস করে দিব।
এছাড়াও আমাদের সাথে রেজিষ্টার্ড হওয়ার পর আপনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভিসা সংক্রান্ত অন্যান্য গাইডলাইন আমরা দিব।
সার্বিয়ার ভিসা ক্যাটাগরি
নিউদিল্লি থেকে সার্বিয়ার দূতাবাস সাধারণত সি ক্যাটাগরি ভিসা ইস্যু করে। সি ক্যাটাগরি সিঙ্গেল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি হতে পারে যা ভ্রমণের উদ্দ্যেশের উপর নির্ভর করে।
সার্বিয়ার সব ক্যাটাগরি ভিসার বিস্তারিত চেকলিস্ট জানতে এখানে ক্লিক করুন।
দ্রষ্টব্য আপনার যদি সার্বিয়া থেকে ইতিমধ্যেই ওয়ার্ক পারমিট না থাকে এবং কীভাবে চাকরি/পারমিট ম্যানেজ করবেন তা নিয়ে বিভ্রান্ত হন, তাহলে আমাদের ইন্সট্যান্ট কনসাল্টেশন সার্ভিস নিন এবং আমরা আপনাকে বিস্তারিত প্রক্রিয়াটি বলব।
সার্বিয়ার ব্যবসায়িক ভিসার জন্য সাধারণ ডকুমেন্টস
১. ইনভাইটেশন লেটার
- একটি ব্যক্তিগত সফরের জন্য – সার্বিয়া প্রজাতন্ত্রের প্রাসঙ্গিক কর্তৃপক্ষ দ্বারা প্রত্যয়িত আমন্ত্রণ পত্ৰ
- একটি ব্যবসায়িক পরিদর্শনের জন্য – সার্বিয়ার একটি কোম্পানির আমন্ত্রণ পত্র
- ট্যুরিস্ট ট্রিপের জন্য – ট্রাভেল এজেন্সি দ্বারা জারি করা ট্রিপের জন্য অর্থপ্রদানের প্রমাণ (ভাউচার বা অন্য ধরনের পেমেন্ট রসিদ)
২. অরিজিনাল পাসপোর্ট।
৩. পূরণ করা ভিসা আবেদনপত্র।
৪. দুইটি পাসপোর্ট সাইজ ছবি।
৫. এয়ার টিকেট এবং হোটেল বুকিং কপি ।
৬. আবেদনকারীর গত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট।
৭. নিয়োগকর্তার কাছ থেকে স্ব-লিখিত কভার লেটার এবং একটি ফরওয়ার্ডিং লেটার।
৮. বিগত ৩ বছরের আয়কর রিটার্নের কপি।
৯. 30,000/ইউরোর হেলথ ইন্স্যুরেন্স।
ট্রানজিট ভিসার জন্য সার্বিয়া প্রজাতন্ত্রের পরে আপনি যে দেশে প্রবেশ করছেন তার জন্য আপনার একটি এন্ট্রি ভিসা থাকা উচিত। যদি সেই দেশের ভিসা প্রয়োজন না হয়, তবে সেখানে আপনার ভ্রমণের উদ্দেশ্য ব্যাখ্যা করে অন্যান্য ডকুমেন্টস প্রয়োজন হবে
দ্রষ্টব্য সার্বিয়ার ভিসা অফিসারদের দ্বারা আবেদনকারীদের অতিরিক্ত ডকুমেন্টস বা ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য জিজ্ঞাসা করা হতে পারে (সার্বিয়ার প্রাসঙ্গিক দূতাবাস/কনস্যুলেট জেনারেলের সার্বিয়ার ভিসা অফিসারদের দ্বারা সংজ্ঞায়িত করা হবে)।
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
ভিসা ফর্ম পূরণ করা বা যেকোনো ডকুমেন্টস প্রস্তুত করার জন্য আপনি আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে কাস্টমাইজড অ্যাড অন সেবা নিতে পারেন।
montenegro embassy in bangladesh
সার্বিয়ার স্টুডেন্ট ভিসা
সার্বিয়ান স্টুডেন্ট ভিসা এখন খুব সহজেই বাংলাদেশ থেকে প্রসেস করা যাবে। আপনি যদি ইতিমধ্যেই আপনার বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে থাকেন এবং ভিসা প্রক্রিয়াকরণের চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত থাকেন, তাহলে আমরা আপনাকে সহায়তা করতে প্রস্তুত আছি।
ভিসা ফি এবং চার্জ
আমাদের চার্জ রেগুলার চেঞ্জ এবং আপডেট করা হয়। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন তা আমাদের জানালে সেই সময়ের প্রযোজ্য চার্জ আপনাকে জানিয়ে দেয়া হবে।
visa agency in bangladesh
ভিসা প্রসেসিং সময়
ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় প্রয়োজন হয়।
work permit visa
আরও বিস্তারিত জানার জন্য অথবা যেকোন সমস্যার সমাধানে ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ নাম্বারে যোগাযোগ করুন অথবা অ্যাপয়েন্টমেন্টসহ আমাদের ঢাকার মিরপুর অফিসে যোগাযোগ করুন।
সার্বিয়া ভিসা প্রসেসিং