পেরু ভিসা
আপনি নিশ্চয়ই জানেন পেরুর কোন ভিসা অফিস বাংলাদেশে নেই। বর্তমানে সকল বাংলাদেশী নাগরিকদের নিউ দিল্লিতে অবস্থিত তাদের দূতাবাস থেকে এই ভিসা প্রক্রিয়া সম্পাদন করতে হয়।
আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে জমা দিবেন। আমরাই আপনার পরবর্তী প্রসেস করে দিব।
এছাড়াও আমাদের সাথে রেজিষ্টার্ড হওয়ার পর আপনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভিসা সংক্রান্ত অন্যান্য গাইডলাইন আমরা দিব।
peru visa from bangladesh
পেরু ভিসা বিভাগ
পেরু সাধারণত বাংলাদেশী নাগরিকদের জন্য ট্যুরিস্ট বা বিজনেস ভিসা ইস্যু করে।
পেরুর সব ধরনের ভিসার বিস্তারিত চেকলিস্ট জানতে এখানে ক্লিক করুন।
ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১. অরিজিনাল পাসপোর্ট।
২. দুইটি পাসপোর্ট সাইজ ছবি (৩৫মিমি *৪৫মিমি, ফেস জুম ৭০-৮০% হবে; সাদা/হালকা ব্যাকগ্রাউন্ড)।
৩. আবেদনকারীর দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত কভারিং লেটার।
৪. পেরুতে থাকার উদ্দেশ্য এবং সময় নির্দেশ করে আবেদনকারী কোম্পানির কাছ থেকে অনাপত্তি সনদ। (অবসরপ্রাপ্ত, গৃহিণী, ছাত্রী, অপ্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য নয়)।
৫. পেরু থেকে ফেরার এয়ার টিকেট এবং হোটেল রিজার্ভেশন কপি।
৬. বিস্তারিত ট্যুর প্ল্যান।
৭. স্পন্সরড ট্রিপের ক্ষেত্রে:
- পেরু বা বাংলাদেশে স্পনসরকে অবশ্যই একটি গ্যারান্টি লেটার উপস্থাপন করতে হবে যাতে তিনি নিশ্চিত করেন যে তিনি আবেদনকারীর বোর্ডিং এবং থাকার যাবতীয় খরচ বহন করতে দায়বদ্ধ থাকবেন।।
৮. NID এর অনুলিপির অনুরূপ শনাক্তকরণ ডকুমেন্ট।
৯. স্পনসরের আর্থিক প্রমাণ যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট, ফিক্স ডিপোজিট।
১০. জমা দেওয়ার সময় পাসপোর্টের একটি ফটোকপি প্রয়োজন।
১১. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে কিছু অতিরিক্ত ডকুমেন্টস প্রয়োজন –
১. পেরুর ব্যবসায়িক সহযোগী থেকে স্প্যানিশ ভাষায় একটি নোটারাইজড ইনভাইটেশন লেটার যা সরাসরি consular@embassyperuindia.in এ মেইল করা হবে বা +91-11-46163301-এ ফ্যাক্স করা হবে।
২. স্বীকৃত স্থানীয় চেম্বার অফ কমার্স থেকে কোম্পানির নিবন্ধন বিশদ নিশ্চিত করে একটি লেটার।
৩. কোম্পানির নিবন্ধনের প্রমাণ ।
৪. আবেদনকারীর গত ৩ মাসের ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট।
৫. আবেদনকারীর সাম্প্রতিক বছরের আয়কর রিটার্ন।
৬. কোম্পানি থেকে প্রদত্ত আবেদনকারীর গত ৬ মাসের পে স্লিপ।
দ্রষ্টব্য রেসিডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট বা অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে লিমা, পেরুতে আবেদন করতে হবে।
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
ভিসা ফর্ম পূরণ করা বা যেকোনো ডকুমেন্টস প্রস্তুত করার জন্য আপনি আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে কাস্টমাইজড অ্যাড অন সেবা নিতে পারেন।
পেরুর স্টুডেন্ট ভিসা
পেরুর স্টুডেন্ট ভিসা এখন খুব সহজেই বাংলাদেশ থেকে প্রসেস করা যাবে। আপনি যদি ইতিমধ্যেই আপনার বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে থাকেন এবং ভিসা প্রক্রিয়াকরণের চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত থাকেন, তাহলে আমরা আপনাকে সহায়তা করতে প্রস্তুত আছি।
ভিসা ফি এবং চার্জ
আমাদের চার্জ রেগুলার চেঞ্জ এবং আপডেট করা হয়। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন তা আমাদের জানালে সেই সময়ের প্রযোজ্য চার্জ আপনাকে জানিয়ে দেয়া হবে।
ভিসা প্রসেসিং সময়
ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় প্রয়োজন হয়।
আমাদের সাথে কাজ শুরু করার জন্য আপনাকে অবশ্যই আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হতে হবে। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য ০১৮৪১১২০১৪৪ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।
পেরু ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে