কম্বোডিয়া ভিসা
আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশে কম্বোডিয়ার কোনো ভিসা অফিস নেই। তাই বাংলাদেশিদের ক্ষেত্রে কম্বোডিয়ার ভিসা ভারতের নিউ দিল্লি থেকে প্রসেস করতে হবে।
স্টিকার ভিসা টিম বাংলাদেশ থেকেই আপনার কম্বোডিয়া ভিসার সম্পূর্ণ লজিস্টিকাল সাপোর্ট দিবে। আপনার সকল ডকুমেন্টস এবং পাসপোর্ট আমরা হাতে পেলে তা নিউ দিল্লিতে কম্বোডিয়ার ভিসা অফিসে পাঠিয়ে দিব। এছাড়াও ভিসা সংক্রান্ত আন্যান্য যেকোন সাপোর্ট পাবেন আমাদের মাধ্যমে।
কম্বোডিয়ার সব ধরণের ভিসা ক্যাটাগরি জানতে এখানে ক্লিক করুন।
সাধারণ ডকুমেন্টস
১. অরিজিনাল পাসপোর্ট।
২. দুইটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (৩৫মিমি *৪৫মিমি, ফেস জুম ৭০-৮০% হবে; সাদা/হালকা ব্যাকগ্রাউন্ড)।
৩. এয়ার টিকেট এবং হোটেল বুকিং কপি।
৪. বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
৫. ইনভাইটেশন লেটারঃ ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে ইনভাইটেশন লেটার প্রয়োজন।
৬. কভারিং লেটারঃ ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে প্রাসঙ্গিক বিবরণসহ কভারিং লেটার প্রয়োজন।
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
ভিসা ফি এবং চার্জ
ভিসার ধরণ অনুযায়ী ভিসা ফি এবং আমাদের চার্জ ধার্য হয়। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন তা আমাদের জানালে আমরা সেই সময়ের প্রযোজ্য চার্জ আপনাকে জানিয়ে দিব।
ভিসা প্রসেসিং সময়
ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় প্রয়োজন হয়।
আমাদের সাথে কাজ শুরু করার জন্য অবশ্যই আপনাকে আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হতে হবে। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য ০১৯৫৩৩২২৩৭১ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার সকল ডকুমেন্টস নিয়ে আমাদের ঢাকার মিরপুর অফিসে যোগাযোগ করুন।
ক্যাম্বোডিয়া ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে