সাউথ আফ্রিকা ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে

Complete Visa Solution Provided by ‘Sticker Visa’ Bangladesh Office

সাউথ আফ্রিকা  ভিসা

সাউথ আফ্রিকার কোন দূতাবাস বাংলাদেশে না হওয়া সত্ত্বেও স্টিকার ভিসা টিম বাংলাদেশ থেকেই এখন সাউথ আফ্রিকার ভিসার সম্পূর্ন সাপোর্ট দিচ্ছে। বর্তমানে সকল বাংলাদেশী নাগরিকদের নিউ দিল্লিতে অবস্থিত সাউথ আফ্রিকান হাই কমিশন থেকে এই ভিসা প্রক্রিয়া সম্পাদন করতে হয়।

আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে জমা দিবেন। আমরাই আপনার পরবর্তী প্রসেস করে দিব।

Souh Africa Visa from Bangladesh

ভিসা ক্যাটাগরি

. ভিজিটর ভিসা (৯০ দিনের কম)

. টিআরপি ভিসা (৯০ দিনের বেশি)

উভয় ভিসা দিয়েই একক বা একাধিক এন্ট্রি আবেদন করা যায়। একাধিক ভ্রমণের সুস্পষ্ট কারণ উল্লেখ করতে হবে।

 

বিস্তারিত ডকুমেন্টস চেকলিস্টসহ ভিজিটর এবং টিআরপি উভয়ের সকল ভিসা বিভাগ জানতে এখানে ক্লিক করুন।

 

সাউথ আফ্রিকার ভিসার জন্য সাধারণ ডকুমেন্টস

. সকল অরিজিনাল পাসপোর্ট।

. পূরণকৃত ভিসা ফর্ম।

.২টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।

. কভারিং লেটার : অ্যাপ্লিকেন্টের নাম,পেশা,ভ্রমণের উদ্দেশ্য,পাসপোর্ট নাম্বার,ভ্রমণের খরচাদি কে বহন করবে ইত্যাদি উল্লেখযোগ্য। আবেদনকারীর ফোন নাম্বার,ইমেইল আইডি এবং স্বাক্ষর সহ ভিসা অফিসার , সাউথ আফ্রিকা দূতাবাস, নিউ দিল্লি বরাবর লিখতে হবে।

. অরিজিনাল ইনভাইটেশন লেটার: হোস্ট/আমন্ত্রণকারী কোম্পানির থেকে ইনভাইটেশন লেটার যেখানে আমন্ত্রণকারীর যোগাযোগের বিশদ, ভ্রমণের উদ্দেশ্য, থাকার সময়কাল এবং আপনার থাকার সময় আপনার বাসস্থান এবং রক্ষণাবেক্ষণের খরচের জন্য দায়বদ্ধতা প্রদর্শন করে (যদি আমন্ত্রণকারী দ্বারা স্পনসর করা হয়) ইত্যাদি উল্লেখ থাকবে। এছাড়াও, হোস্টের আইডি বা পাসপোর্ট প্রদান করুন যদি তিনি সাউথ আফ্রিকান হন বা নন-সাউথ আফ্রিকান হলে অনুমতির কপি।

. ফরওয়ার্ডিং লেটার/NOC : আবেদনকারীর কোম্পানি কর্তৃক প্রদত্ত লেটার যেখানে আবেদনকারীর নাম,পেশা,পাসপোর্ট নং ইত্যাদি উল্লেখ থাকবে এবং কোম্পানি যদি খরচ বহন করে তাও উল্লেখ থাকবে।

. ট্রেড লাইসেন্স : ইংরেজি বা প্রতিষ্ঠানের অনুবাদিত নোটারাইজড সংস্করণ।

. টিকেট এবং হোটেল বুকিং কপি। আমন্ত্রণকারীর বাসায় থাকলে সেই বাসার ইউটিলিটি বিল কপি।

. আবেদনকারীর এবং কোম্পানির গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, পে স্লিপ, সাম্প্রতিক ট্যাক্স সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন কপি (যদি থাকে)

১০. বিবাহের সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)।

১১. সন্তানদের বার্থ সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)।

১২. পূর্ববর্তী ভিসা রিফিউসাল (প্রযোজ্য ক্ষেত্রে)।

 

সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে। 

ভিসা ফর্ম পূরণ করা বা যেকোনো ডকুমেন্টস প্রস্তুত করার জন্য আপনি আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে কাস্টমাইজড অ্যাড অন সেবা নিতে পারেন।

 

ভিসা ফি এবং চার্জ

ভিসার ধরণ এবং শ্রেণী অনুযায়ী ভিসা ফি ধার্য হবে। আপনার জন্য ধার্য ফি এবং চার্জ জানতে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন।

 

ভিসা প্রসেসিং সময়

স্বল্পমেয়াদীর ক্ষেত্রে ১-৩ সপ্তাহ এবং দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে ৩-৪ সপ্তাহ লাগতে পারে। কেস প্রোফাইলের উপর নির্ভর করে সময় পরিবর্তনযোগ্য।

 

স্টাডি ভিসা

সাউথ আফ্রিকান স্টুডেন্ট ভিসা এখন খুব সহজেই বাংলাদেশ থেকে প্রসেস করা যাবে। আপনি যদি ইতিমধ্যেই আপনার বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে থাকেন এবং ভিসা প্রক্রিয়াকরণের চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত থাকেন, তাহলে আমরা আপনাকে সহায়তা করতে প্রস্তুত আছি।

 

স্টাডি ভিসার জন্য ডকুমেন্টস

১. অরিজিনাল পাসপোর্ট এবং ছবি।

. আবেদনকারী স্বাক্ষরিত আবেদন ফর্ম।

. সমস্ত মূল একাডেমিক সার্টিফিকেট।

. মেডিকেল রিপোর্ট।

. টিউশন ফি এবং জীবনযাত্রা ব্যয়ের আর্থিক প্রমাণ।

 

ঢাকায় শুধুমাত্র স্টিকার ভিসা দিচ্ছে ভর্তি ভিসার সম্পূর্ণ সমাধান। সমস্ত ভিসার আবেদন আমাদের লজিস্টিক চেইনের মাধ্যমে নিউদিল্লিতে সাউথ আফ্রিকা দূতাবাস দ্বারা প্রসেস করা হয়। আমরা ফোন কলে কোন প্রকার গাইডেন্স দেই না। আপনাকে অবশ্যই একটি অ্যাপয়েন্টমেন্টসহ আমাদের ঢাকার মিরপুর অফিসে যোগাযোগ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট এর জন্য যোগাযোগ করুন ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ নাম্বারে

সাউথ আফ্রিকা ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে