মরিশাস স্পাউজ ভিসা
আপনি শুধুমাত্র স্পাউস ভিসার জন্য আবেদন করতে পারবেন যদি আপনার স্ত্রী বা স্বামী মরিশাসের নাগরিক বা রেসিডেন্ট পারমিট হোল্ডার হন বা মরিশাসে থাকেন।
আপনাকে নিচের তালিকাভুক্ত ডকুমেন্টস প্রস্তুত করতে হবে (আপনার প্রোফাইলের জন্য প্রযোজ্য) এবং আমাদের মিরপুর ডিওএইচএস, ঢাকা অফিসে জমা দিতে হবে।
আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১. অরিজিনাল পাসপোর্ট।
২. দুইটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
৩. সম্পূর্ণভাবে পূরণ করা ভিসা আবেদনপত্র (২ কপি) যা কালো কালি এবং ব্লক অক্ষরে পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে স্বাক্ষর করতে হবে এবং স্বাক্ষরটি পাসপোর্টে স্বাক্ষরের সাথে মিলতে হবে।
৪. আবেদনকারীর কাছ থেকে একটি কভারিং লেটার যেখানে নাম, পদবী, পাসপোর্ট নম্বর, ভ্রমণের তারিখ (ইন এবং আউট), উদ্দেশ্য, ট্রিপের সম্পূর্ণ খরচের জন্য কারা দায়ী থাকবেন – ভ্রমণ এবং বাসস্থান খরচ ইত্যাদি চিঠিতে উল্লেখ করতে হবে এবং ভিসা অফিসার, মরিশাস হাই কমিশন, নিউ দিল্লি, ভারত বরাবর লিখতে হবে।
৫. আবেদনকারীর নাম এবং বিশদ বিবরণ সহ মরিশাসের স্বামী/স্ত্রীর কাছ থেকে একটি ইনভাইটেশন লেটার যেখানে আবেদনকারীকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য, বর্ণনা সহ ভ্রমণ খরচ দায়িত্বের বিবরণ ইত্যাদি উল্লেখ থাকবে।
৬. মরিশাসের নাগরিক বা আবাসিক পারমিট ধারকের কাছ থেকে একটি নিশ্চিতকরণ শপথপত্র পর যা ভিসা এবং একসাথে বসবাসের ইচ্ছা এবং দায়িত্ব গ্রহণের প্রত্যয়ন করে।
৭. মরিশাসের নাগরিকের বার্থ সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র (যদি পাওয়া যায়)।
৮. ইংরেজিতে আবেদনকারীর বার্থ সার্টিফিকেট।
৯. বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
১০. এয়ার টিকিট এবং হোটেল বুকিং কপি।
১১. আবেদনকারীর গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
১২. মেডিকেল সার্টিফিকেট যা প্রমাণ করে যে আবেদনকারী কোনো সংক্রামক রোগে ভুগছেন না।
১৩. আবেদনকারী/স্পনসর আবেদনের উপর ভিত্তি করে এবং প্রোফাইলের সাথে সম্পর্কিত অন্য যেকোন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন আবেদনকারীর নিয়োগকর্তা / স্কুল / বিশ্ববিদ্যালয় থেকে ফরওয়ার্ডিং লেটার/এনওসি, ট্রেড লাইসেন্স/ইনকর্পোরেশন সার্টিফিকেট, বেতন বিবরণী/স্লিপ, এনআইডি, অন্যান্য আর্থিক/সম্পদ ডকুমেন্ট ইত্যাদি)।
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
ভিসা প্রসেসিং ফি
ভিসা প্রসেসিং ফি নির্ভর করে আপনি আমাদের থেকে কোন ধরনের সার্ভিস নিবেন তার উপর।
ভিসা প্রসেসিং সময়
ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৩ সপ্তাহ সময় প্রয়োজন হয়।
ত্রুটিহীন ডকুমেন্টেশন এবং ভিসা প্রক্রিয়াকরণের জন্য আমাদের ডকুমেন্টস ভ্যালিডেশন সার্ভিস নিন।
আরও বিস্তারিত জানার জন্য অথবা যেকোন সমস্যার সমাধানে ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ নাম্বারে যোগাযোগ করুন অথবা অ্যাপয়েন্টমেন্টসহ আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।
মরিশাস স্পাউজ ভিসা