মরিশাস ফ্যামিলি ভিজিট ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে

মরিশাস ফ্যামিলি/ফ্রেন্ড ভিজিট ভিসা

আপনি আপনার পরিবার, আত্মীয় বা বন্ধু যারা মরিশাসের নাগরিক বা রেসিডেন্ট পারমিটধারী, মরিশাসে দীর্ঘমেয়াদী ভিত্তিতে বসবাস করছেন তাদের সাথে দেখা করার উদ্দেশ্যে ফ্যামিলি/ফ্রেন্ড ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন।

আপনাকে নিচের তালিকাভুক্ত ডকুমেন্টস প্রস্তুত করতে হবে (আপনার প্রোফাইলের জন্য প্রযোজ্য) এবং আমাদের মিরপুর ডিওএইচএস, ঢাকা অফিসে জমা দিতে হবে।

আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১. অরিজিনাল পাসপোর্ট।

২. দুইটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।

৩. সম্পূর্ণভাবে পূরণ করা ভিসা আবেদনপত্র (২ কপি)  যা কালো কালি এবং ব্লক অক্ষরে পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে স্বাক্ষর করতে হবে এবং স্বাক্ষরটি পাসপোর্টে স্বাক্ষরের সাথে মিলতে হবে।

৪. আবেদনকারীর কাছ থেকে একটি কভারিং লেটার যেখানে নাম, পদবী, পাসপোর্ট নম্বর, ভ্রমণের তারিখ (ইন এবং আউট), উদ্দেশ্য, ট্রিপের সম্পূর্ণ খরচের জন্য কারা দায়ী থাকবেন – ভ্রমণ এবং বাসস্থান খরচ ইত্যাদি চিঠিতে উল্লেখ করতে হবে এবং ভিসা অফিসার, মরিশাস হাই কমিশন, নিউ  দিল্লি, ভারত বরাবর লিখতে হবে।।

৫. হোস্টের নাম ও বিশদ বিবরণ সহ মরিশাস থেকে একটি ইনভাইটেশন লেটার যেখানে আবেদনকারীকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য, বর্ণনা সহ ভ্রমণ খরচ দায়িত্বের বিবরণ ইত্যাদি উল্লেখ থাকবে। চিঠিটি আমন্ত্রণকারী/হোস্ট দ্বারা তার ফোন নম্বর এবং ইমেল ঠিকানা সহ স্বাক্ষরিত হতে হবে

৬. হোস্টের পাসপোর্ট বা রেসিডেন্ট পারমিটের কপি।

৭. হোস্ট যদি স্পনসর করে থাকেন তাহলে তার ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।

৮. মরিশাসে আপনার প্রতিদিনের ভ্রমণ পরিকল্পনা।

৯. এয়ার টিকিট এবং হোটেল বুকিং কপি।

১০. আবেদনকারীর গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।

১১. আবেদনকারীর ম্যারেজ সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)।

১২. আবেদনকারী/স্পনসর আবেদনের উপর ভিত্তি করে এবং প্রোফাইলের সাথে সম্পর্কিত অন্য যেকোন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন আবেদনকারীর নিয়োগকর্তা / স্কুল / বিশ্ববিদ্যালয় থেকে ফরওয়ার্ডিং লেটার/এনওসি, ট্রেড লাইসেন্স/ইনকর্পোরেশন সার্টিফিকেট, বেতন বিবরণী/স্লিপ, এনআইডি, অন্যান্য আর্থিক/সম্পদ ডকুমেন্ট ইত্যাদি)।

 

সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।

 

ভিসা প্রসেসিং ফি

ভিসা প্রসেসিং ফি নির্ভর করে আপনি আমাদের থেকে কোন ধরনের সার্ভিস নিবেন তার উপর।

 

ভিসা প্রসেসিং সময়

ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৩ সপ্তাহ সময় প্রয়োজন হয়।

 

ত্রুটিহীন ডকুমেন্টেশন এবং ভিসা প্রক্রিয়াকরণের জন্য আমাদের ডকুমেন্টস ভ্যালিডেশন সার্ভিস নিন।

আরও বিস্তারিত জানার জন্য অথবা যেকোন সমস্যার সমাধানে ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ নাম্বারে যোগাযোগ করুন অথবা অ্যাপয়েন্টমেন্টসহ আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।

মরিশাস ভিজিট ভিসা