সার্বিয়া জয়েন ফ্যামিলি (নন ইইএ) ভিসা
সার্বিয়ায় নন ইইএ জয়েন ফ্যামিলি ভিসায় আবেদন করার জন্য (৬ মাসের বেশি সময় থাকার জন্য), সার্বিয়ায় নন ইইএ ফামিলি মেম্বার থেকে আপনার একটি ইনভাইটেশন থাকতে হবে।
স্টিকার ভিসা টিম বাংলাদেশ থেকেই আপনার নন ইইএ জয়েন ফ্যামিলি ভিসার সকল সাপোর্ট দিবে। আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে জমা দিবেন। আমরাই আপনার পরবর্তী প্রসেস করে দিব।
এছাড়াও আমাদের সাথে রেজিষ্টার্ড হওয়ার পর আপনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভিসা সংক্রান্ত অন্যান্য গাইডলাইন আমরা দিব।
আপনাকে নিচের তালিকাভুক্ত ডকুমেন্টস প্রস্তুত করতে হবে (আপনার প্রোফাইলের জন্য প্রযোজ্য) এবং আমাদের মিরপুর ডিওএইচএস, ঢাকা অফিসে জমা দিতে হবে।
আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১. অরিজিনাল পাসপোর্ট।
২. দুইটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
৩. সম্পূর্ণভাবে পূরণ করা ভিসা ফর্ম, যা কালো কালি এবং ব্লক অক্ষরে পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে স্বাক্ষর করতে হবে এবং স্বাক্ষরটি পাসপোর্টে স্বাক্ষরের সাথে মিলতে হবে।
৪. আবেদনকারীর কাছ থেকে একটি কভারিং লেটার যেখানে নাম, পদবী, পাসপোর্ট নম্বর, ভ্রমণের তারিখ (ইন এবং আউট), উদ্দেশ্য, ট্রিপের সম্পূর্ণ খরচের জন্য কারা দায়ী থাকবেন – ভ্রমণ এবং বাসস্থান খরচ ইত্যাদি চিঠিতে উল্লেখ করতে হবে।
৫. জয়েন ফ্যামিলি ভিসার জন্য, আবেদনকারীকে অবশ্যই তার নন-সার্বিয়ান বা নন-ইইএ স্পাউজের কাছ থেকে একটি ইনভাইটেশন লেটারের ব্যবস্থা করতে হবে যারা বৈধ বাসিন্দা বা ওয়ার্ক পারমিট নিয়ে সার্বিয়াতে বসবাস করছেন। এই লেটার সার্বিয়া প্রজাতন্ত্রের প্রাসঙ্গিক কর্তৃপক্ষ দ্বারা প্রত্যয়িত করা আবশ্যক।
৬. হোস্টের প্রাসঙ্গিক ডকুমেন্টস (পাসপোর্ট কপি, আইডি কপি ইত্যাদি)।
৭. আবেদনকারীর দ্বারা সার্বিয়ায় এয়ার টিকেট ভ্রমণের কপি এবং থাকার ব্যবস্থার প্রমাণ/নিশ্চিতকরণ ডকুমেন্টস।
৮. হেলথ/ট্রাভেল ইন্স্যুরেন্সঃ ভ্রমণের সময়কাল কভার করে (ন্যূনতম 30,000/-EUR)(ব্যতিক্রম কূটনৈতিক পাসপোর্টের ধারক, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির পাসপোর্ট, শেনজেন জোন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, এবং নাবিক যারা ইতিমধ্যে তাদের পেশাগত কার্যকলাপের কারণে স্বাস্থ্য বীমা কভার করেছেন)।
৯. আবেদনকারী/স্পন্সরের গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (যেখানে প্রযোজ্য)।
vfs global
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
ভিসা প্রসেসিং ফি
ভিসা প্রসেসিং ফি নির্ভর করে আপনি আমাদের থেকে কোন ধরনের সার্ভিস নিবেন তার উপর।
bangladesh visa agency
ভিসা প্রসেসিং সময়
ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৩ সপ্তাহ সময় প্রয়োজন হয়।
আরও বিস্তারিত জানার জন্য অথবা যেকোন সমস্যার সমাধানে ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ নাম্বারে যোগাযোগ করুন অথবা অ্যাপয়েন্টমেন্টসহ আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।
সার্বিয়া জয়েন ফ্যামিলি