গায়ানা ভিসা
অ্যাম্বাসির দূরবর্তী অবস্থানের কারণে বাংলাদেশ থেকে গায়ানার ভিসা পাওয়া সহজ নয়। বর্তমানে সমস্ত বাংলাদেশী নাগরিকদের নিউদিল্লিতে তাদের হাইকমিশন থেকে এই ভিসা প্রক্রিয়া করতে হবে।
স্টিকার ভিসা টিম বাংলাদেশ থেকেই আপনার গায়ানা ভিসার সকল সাপোর্ট দিবে। আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে জমা দিবেন। আমরাই আপনার পরবর্তী প্রসেস করে দিব।
এছাড়াও আমাদের সাথে রেজিষ্টার্ড হওয়ার পর আপনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভিসা সংক্রান্ত অন্যান্য গাইডলাইন আমরা দিব।
গায়ানার সব ধরনের ভিসার বিস্তারিত চেকলিস্ট জানতে এখানে ক্লিক করুন
নিউদিল্লিতে গায়ানা হাইকমিশন সাধারণত নিম্নলিখিত ভিসা ইস্যু করে
১. ট্যুরিস্ট ভিসা
২. বিজনেস ভিসা
৩. স্টুডেন্ট ভিসা
৪. এমপ্লয়মেন্ট ভিসা
গায়ানা ভিসার জন্য সাধারণ ডকুমেন্টস
১. সকল অরিজিনাল পাসপোর্ট।
২. দুইটি পাসপোর্ট সাইজ ছবি (৩৫মিমি *৪৫মিমি, ফেস জুম ৭০-৮০% হবে; সাদা/হালকা ব্যাকগ্রাউন্ড)।
৩. অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
৪. স্বাক্ষরিত ভিসা আবেদনপত্র (২টি)।
৫. এয়ার টিকেট এবং হোটেল বুকিং কপি।
৬. আবেদনকারীর গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
৭. বিজনেস ভিসার ক্ষেত্রে গায়ানা কোম্পানী থেকে ইনভাইটেশন লেটার।
৮. কর্মসংস্থানের স্থান থেকে একটি চিঠি (নিয়োগকর্তা দ্বারা স্ট্যাম্প করা এবং স্বাক্ষরিত)।
৯. গায়ানিজ কোম্পানি থেকে নিবন্ধনের সার্টিফিকেট।
১০. ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে একটি দিনভিত্তিক ট্যুর প্ল্যান।
১১. ইয়েলো ফিভার সার্টিফিকেট।
১২. জেনারেল মেডিক্যাল সার্টিফিকেট।
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
গায়ানা ভিসা প্রসেস
ভিসা ফি এবং চার্জ
আমাদের চার্জ রেগুলার চেঞ্জ এবং আপডেট করা হয়। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন তা আমাদের জানালে সেই সময়ের প্রযোজ্য চার্জ আপনাকে জানিয়ে দেয়া হবে।
ভিসা প্রসেসিং সময়
ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় প্রয়োজন হয়।
Guyana visa from Bangladesh
আমাদের সাথে কাজ শুরু করার জন্য আপনাকে অবশ্যই আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হতে হবে। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য +৮৮০১৮৪১১২০১০০ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।
গায়ানা ভিসা প্রসেসিং