DR কঙ্গো ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে

Complete Visa Solution Provided by ‘Sticker Visa’ Bangladesh Office

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো

কঙ্গোর কোন অ্যাম্বাসি বাংলাদেশে না হওয়া সত্বেও স্টিকার ভিসা টিম বাংলাদেশ থেকেই এখন কঙ্গো ভিসার সম্পূর্ন সাপোর্ট দিচ্ছে। বর্তমানে সকল বাংলাদেশী নাগরিকদের নিউ দিল্লিতে অবস্থিত কঙ্গো অ্যাম্বাসি থেকে এই ভিসা প্রক্রিয়া সম্পাদন করতে হয়।

আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে জমা দিবেন। আমরাই আপনার পরবর্তী প্রসেস করে দিব।

এছাড়াও আমাদের সাথে রেজিষ্টার্ড হওয়ার পর আপনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভিসা সংক্রান্ত অন্যান্য গাইডলাইন আমরা দিব।

কঙ্গো ভিসা প্রসেস

কঙ্গো’র ভিসা’র ধরন

গণতান্ত্রিক  প্রজাতন্ত্র কঙ্গো’র ইমিগ্রেশন অফিস মূলত চার ধরনের ভিসা প্রদান করে থাকে;

১. বিজনেস ভিসা

২. ট্যুরিস্ট ভিসা

৩. ওয়ার্ক ভিসা

৪. অফিসিয়াল/কূটনৈতিক ভিসা

 

কঙ্গো’র ভিসা’র জন্য সাধারণ ডকুমেন্ট

১. সকল অরিজিনাল পাসপোর্ট।

২. দুইটি পাসপোর্ট সাইজ ছবি (৩৫মিমি *৪৫মিমি, ফেস জুম ৭০৮০% হবে; সাদা/হালকা ব্যাকগ্রাউন্ড)

৩. ৩ টি ভিসা আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার পর প্রিন্ট করে সাইন করতে হবে।

৪. আবেদনকারীর কাছ থেকে কভারিং লেটার যেখানে নাম, পদবী, পাসপোর্ট নম্বর, উদ্দেশ্য এবং ট্রিপের সম্পূর্ণ খরচের জন্য কে দায়ী থাকবে ইত্যাদি উল্লেখ থাকবে। লেটারটি যথাযথভাবে স্বাক্ষর করতে হবে এবং সম্বোধন করতে হবে – “The Visa Officer, Embassy of the Democratic Republic of Congo, New Delhi, India”.

৫. DR কঙ্গো থেকে ইনভাইটেশন লেটার এবং একটি স্পনসরশিপ লেটার যেটা যথাযথ অভিবাসন কর্তৃপক্ষ অথবা কঙ্গোর নোটারি অথবা কঙ্গো সরকারের পররাষ্ট্র দপ্তর দ্বার সত্যায়িত হতে হবে (আবশ্যক)।

৬. আবেদনকারীর কোম্পানির কাছ থেকে ফরোয়ার্ডিং চিঠি/NOC যেখানে আবেদনকারীর বিশদ বিবরণ এবং কোম্পানিতে অবস্থান, উদ্দেশ্য, সফরের সময়কাল ইত্যাদি উল্লেখ করা থাকবে। এছাড়াও, কোম্পানী যদি খরচ বহন করে তা উল্লেখ করতে হবে। লেটারটি অবশ্যই এই ঠিকানায় লিখতে হবে – “Embassy of the Democratic Republic of Congo, New Delhi, India”.

৭. ইয়েলো ফিভার ভ্যাক্সিনেশন সার্টিফিকেট।

৮. ট্রেড লাইসেন্স: বাংলায় থাকলে অবশ্যই ইংরেজিতে অনুবাদ করতে হবে এবং যথাযথভাবে নোটারাইজড হতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।

৯. এয়ারলাইন টিকেট (প্রবেশ ও প্রস্থানের তারিখসহ) এবং কনফার্মড হোটেল রিজার্ভেশন।

১০. আবেদনকারী এবং কোম্পানির বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট।

১১. আপনার নিয়োগকর্তার কাছ থেকে প্রাপ্ত গত ৬ মাসের বেতন বিবরণী/পে স্লিপ।

১২. TIN এবং সর্বশেষ আয়কর রিটার্ন কপি।

১৩. ম্যারেজ সার্টিফিকেট (যদি থাকে)।

১৪. সন্তানদের বার্থ সার্টিফিকেট (যদি থাকে)।

 

সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে। 

 

ভিসা ফি এবং চার্জ

আমাদের চার্জ রেগুলার চেঞ্জ এবং আপডেট করা হয়। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন তা আমাদের জানালে সেই সময়ের প্রযোজ্য চার্জ আপনাকে জানিয়ে দেয়া হবে।

 

ভিসা প্রসেসিং সময়

ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় প্রয়োজন হয়।

 

আমাদের সাথে কাজ শুরু করার জন্য আপনাকে অবশ্যই আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হতে হবে। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য ০১৮৪১১২০১৪৪ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।

DR Congo Visa from Bangladesh

কঙ্গো ভিসা প্রসেসিং