বেলিজ ভিসা
আপনারা নিশ্চয়ই জানেন বেলিজ এর ভিসার জন্য বাংলাদেশিদের ভারতের নিউ দিল্লিতে বেলিজ অনারারি কন্স্যুলেট থেকে ভিসা প্রক্রিয়া করতে হয়। স্টিকার ভিসা টিমের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকেই সহজে বেলিজের ভিসার প্রসেস করতে পারবেন। আপনি আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হওয়ার পর আমরাই আপনার ভিসা সংক্রান্ত সকল প্রসেস করে দিব।
বেলিজ ভিসা প্রসেস করার নিয়ম
ভিসা ক্যাটাগরি
বেলিজ ইমিগ্রেশন বেশ কিছু ক্যাটাগরিতে ভিসা দিয়ে থাকে, যেমন –
- ট্যুরিস্ট ভিসা
- বিজনেস ভিসা
- টেম্পরারি এমপ্লয়মেন্ট ভিসা
- স্টুডেন্ট ভিসা
- ট্রানজিট ভিসা
- রেসিডেন্স ভিসা
আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১. সকল অরিজিনাল পাসপোর্ট।
২. দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (৩৫মিমি *৪৫মিমি, ফেস জুম ৭০-৮০% হবে; সাদা/হালকা ব্যাকগ্রাউন্ড)।
৩. যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র।
৪. কভারিং লেটার : অ্যাপ্লিকেন্টের নাম,পেশা,ভ্রমণের উদ্দেশ্য,পাসপোর্ট নাম্বার,ভ্রমণের খরচাদি কে বহন করবে ইত্যাদি উল্লেখযোগ্য। আবেদনকারীর ফোন নাম্বার,ইমেইল আইডি এবং স্বাক্ষর সহ ভিসা অফিসার, বেলিজ এম্বাসি ,নিউ দিল্লি বরাবর লিখতে হবে।
৫. বেলিজ হোস্ট কোম্পানি থেকে অরিজিনাল ইনভাইটেশন লেটার।
৬. ফরওয়ার্ডিং লেটার/NOC : আবেদনকারীর কোম্পানি কর্তৃক প্রদত্ত লেটার যেখানে আবেদনকারীর নাম,পেশা,পাসপোর্ট নং ইত্যাদি উল্লেখ থাকবে এবং কোম্পানি যদি খরচ বহন করে তাও উল্লেখ থাকবে।
৭. স্পন্সরশিপ লেটার।
৮. স্পন্সর এবং আবেদনকারীর সম্পর্কের প্রমাণ।
৯. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
১০. ট্রেড লাইসেন্স।
১১. এয়ার টিকেট এবং হোটেল বুকিং কপি। আমন্ত্রণকারীর বাসায় থাকলে সেই বাসার ইউটিলিটি বিল কপি।
১২. আবেদনকারী এবং কোম্পানির গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
১৩. বিবাহের সার্টিফিকেট (যদি থাকে)।
Belize Visa from Bangladesh
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
ভিসা ফি এবং চার্জ
আমাদের চার্জ রেগুলার চেঞ্জ এবং আপডেট করা হয়। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন তা আমাদের জানালে সেই সময়ের প্রযোজ্য চার্জ আপনাকে জানিয়ে দেয়া হবে।
বেলিজ ভিসা ফর বাংলাদেশী
ভিসা প্রসেসিং সময়
ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় লাগে।
আমাদের সাথে কাজ শুরু করার জন্য আপনাকে অবশ্যই আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হতে হবে। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য ০১৮৪১১২০১৪৪ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।
বেলিজ ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে