ইউকে ভিসা
আপনি কি ইউকে স্টাডি ভিসার জন্য গাইডলাইন চাচ্ছেন? তাহলে সেরা পরামর্শ পরিষেবা খুঁজতে আপনি সঠিক স্থানে এসেছেন। আমরা আপনার ভিসা আবেদন প্রক্রিয়ার সমস্ত বিষয়ক গাইডলাইন দিয়ে আপনাকে সহায়তা করব। তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং স্টিকার ভিসা টিমের মাধ্যমে আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করুন।
আমাদের সেবাসমূহ
স্টিকার ভিসার সেবা নেয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমে একটি নূন্যতম ফি দিয়ে রেজিস্টারড হতে হবে। এই রেজিষ্ট্রেশনের মাধ্যমে আমরা আপনাকে সেবা দিতে কমিটেড হবো। আমাদের নূন্যতম ফি ১০,০০০ টাকা যা আমরা কমিটমেন্ট ফি বলে থাকি।
আপনি আমাদের সেবা নেয়ার জন্য কমিটেড হলে আমরা পরবর্তী প্রসেস শুরু করবো। আমরা আপনার প্রোফাইল বিশদ মূল্যায়ন করবো এবং আপনার জন্য প্রযোজ্য একটি চেকলিস্ট প্রদান করবো। এমনকি আপনি যদি আপনার কোর্স বেছে নিতে বিভ্রান্তিতে থাকেন তবে আমরা আপনাকে গাইডলাইন দিব। এছাড়াও আমরা আপনার আবেদন সংক্রান্ত প্রশ্নের সমাধান দিব।
আপনি যদি ইতিমধ্যে ইউকে স্টাডি ভিসা সম্পর্কে জেনে থাকেন তবে নিচের বিভাগটি এড়িয়ে যেতে পারেন।
পড়ালেখার জন্য কেন ইউকে ( UK ) বেছে নিবেন
ইউকে ( UK ) তে কিছু শীর্ষ সুবিধা আছে যা বাংলাদেশিসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের কেও আকর্ষিত করে পড়ালেখার ক্ষেত্রে আসার জন্য।
- উচ্চ মানের শিক্ষা
- সাংস্কৃতিক বৈচিত্র্য
- চাকরির সুযোগ
- ভাষার নমনীয়তা
- ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য
- গেটওয়ে টু ইউরোপ
ভর্তি প্রয়োজনীয়তা
- আন্ডার গ্র্যাজুয়েশন – 12 বছরের স্কুলিং বা তার সমমান শিক্ষা। IELTS, TOEFL বা সমমানের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ দিতে হবে।
- স্নাতকোত্তর – একটি স্নাতক ডিগ্রী বা তার সমমান ডিগ্রী। শিক্ষার্থীদের একটি ব্যক্তিগত বিবৃতি, একটি গবেষণা প্রস্তাব এবং রেফারেন্স চিঠি প্রদান করতে হবে।
টিউশন ফি
- স্নাতক প্রোগ্রামের জন্য – কোর্স এবং প্রতিষ্ঠানের উপর নির্ভর করে প্রতি বছর £10,000 থেকে £38,000 পর্যন্ত।
- স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য – কোর্স এবং প্রতিষ্ঠানের উপর নির্ভর করে প্রতি বছর £12,000 থেকে £45,000 পর্যন্ত।
এই ফিগুলো সময়ের সাথে পরিবর্তনশীল। আপডেটেড ফি জানার জন্য সরাসরি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে চেক করুন। এছাড়াও, আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যান্য খরচ যেমন আবাসন, খাদ্য, পরিবহন, পাঠ্যপুস্তক এবং স্বাস্থ্য বীমা বিবেচনা করতে হবে।
কিভাবে ভিসা আবেদন করবেন
ইউকে (UK) তে অধ্যয়ন করার জন্য আপনার সফল ভিসা আবেদন অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনাকে ভিসা আবেদন প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করতে হবে :
- স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার আগে ইউকে (UK) ইউনিভার্সিটি থেকে এক্সেপটেন্স লেটার (CAS) পেতে হবে।
- এরপর ভিসা আবেদনের জন্য অনলাইন ফর্ম পূরণ করতে হবে।
- শিক্ষার্থীদের £363 ভিসা আবেদন ফি প্রদান করতে হবে।
- ইউকে (UK) ইনস্টিটিউট থেকে অধ্যয়নের জন্য এক্সেপটেন্স লেটার(CAS), অরিজিনাল পাসপোর্ট, পাসপোর্ট আকারের ছবি, ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার প্রমাণ (যেমন IELTS/ TOEFL/ PTE), স্বাস্থ্য বীমা, টিবি (যক্ষ্মা) পরীক্ষা প্রমাণ ইত্যাদি ডকুমেন্টস রেডি করতে হবে।
- শিক্ষার্থীদের একটি ভিসা আবেদন কেন্দ্রে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের সময় শিক্ষার্থীকে বায়োমেট্রিক ডেটা (ফটোগ্রাফ এবং আঙুলের ছাপ) প্রদান করতে হবে এবং তাদের সহায়ক ডকুমেন্টস জমা দিতে হবে।
ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস
- অরিজিনাল পাসপোর্ট।
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
- স্টাডিজ (CAS) রেফারেন্স নম্বর এবং CAS পাওয়ার জন্য ব্যবহৃত ডকুমেন্টস।
- আপনার কোর্স চলাকালীন সময়ে জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রয়োজনীয় তহবিল।
- ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ(যেমন IELTS/ TOEFL/ PTE)।
- ভিসা আবেদন ফি প্রদানের রসিদ
- স্বাস্থ্য বীমা এবং যক্ষ্মা স্ক্রীনিং টেস্ট রিপোর্ট
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- ইউকে দূতাবাস বা কনস্যুলেট দ্বারা অনুরোধ করা কোনো ডকুমেন্টস।
জীবনযাত্রার ব্যয় এবং আর্থিক প্রয়োজনীয়তা
- কোর্সের সময় এক বছরের কম হলে পুরো টিউশন ফি প্রদান করতে হবে। টিউশন ফি এর পরিমাণ প্রতিষ্ঠান, কোর্স এবং অধ্যয়নের স্তরের উপর নির্ভর করে পরিবর্তিত হয়।
- শিক্ষার্থীদের বাসস্থান, খাবার, পরিবহন, এবং অন্যান্য খরচ কভার করার জন্য প্রতি মাসে কমপক্ষে £1,265 বাজেট নির্ধারণ করা হয়। জীবনযাত্রার উপর এই পরিমাণের কম বেশি হতে পারে।
আবাসন
ইউকে (UK) তে অধ্যয়ন করার সময় ছাত্রদের থাকার জন্য বিভিন্ন বিকল্প থাকে। যেমন –
- শেয়ার্ড ডরমিটরি, অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও সহ ক্যাম্পাসে থাকার ব্যবস্থা
- হোমস্টেবালোকালফ্যামিলিরসাথেথাকা
- ক্যাম্পাসেরবাইরেরেন্টালএপার্টমেন্টস,হোস্টেল,শেয়ার্ডবাসা
আপনি যদি ডিপ্লোমা ডিগ্রির জন্য আবেদন করতে চান তবে আপনাকে কোন চিন্তা করতে হবে না। স্টিকার ভিসা আপনাকে সহজ উপায়ে গাইড করবে ডিপ্লোমা ডিগ্রি অর্জনের জন্য। আর যদি আপনি পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করতে চান, তবে আমরা আপনাকে পরামর্শ পরিষেবা প্রদান করবো যাতে আপনি সঠিক উপায়ে এটি সফলভাবে সম্পন্ন করতে পারেন। আপনার যদি আগে থেকে কোন রিফিউসাল থাকে, তবে আপনি নিশ্চিত হোন যে আমরা আপনার সাথে থাকতে প্রস্তুত এবং সফলভাবে আবেদন প্রস্তুত করবো।
দ্রষ্টব্য: আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে, আমাদের সাথে নিবন্ধন করার সময় ভিসা প্রক্রিয়ার সামগ্রিক খরচ আমরা আপনাকে জানিয়ে দিব।
আমাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে এই নম্বরে যোগাযোগ করুন ০১৮৪১১২০১৪৪
উল্লেখযোগ্য যে ফোন কলে আমরা কোনো প্রকার সার্ভিস দেই না।
ইউকে ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে