তাইওয়ান ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে

Complete Visa Solution Provided by ‘Sticker Visa’ Bangladesh Office

তাইওয়ান ভিসা

Taiwan visa from Bangladesh

আপনি নিশ্চয়ই তাইওয়ানের ভিসার জন্য লজিস্টিকাল সাপোর্ট খুঁজছেন? যেহেতু তাইওয়ানের  কোন ভিসা অফিস বাংলাদেশে নেই তাই বাংলাদেশীদের জন্য এই ভিসা নিউ দিল্লি অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র থেকে প্রসেস করতে হয়।

স্টিকার ভিসা টিম বাংলাদেশ থেকেই আপনার তাইওয়ানের ভিসার সকল সাপোর্ট দিবে। আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট আমাদের ঢাকার মিরপুর অফিসে জমা দিবেন। আমরাই আপনার পরবর্তী প্রসেস করে দিব।

তাইওয়ানে আপনি শুধুমাত্র সিঙ্গেল এনট্রির ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনি মাল্টিপল এন্ট্রির জন্য আবেদন করতে চান, অবশ্যই আপনার তাইওয়ানের পূর্বের ৩টি ভিসা থাকতে হবে।

দ্রষ্টব্য আবেদনকারীর অবশ্যই তার পাসপোর্টে ইউএসএ/কানাডা/ইউকে ভিসা থাকলে তার বায়োমেট্রিক বা সাক্ষাৎকারের জন্য ভারতে তাইওয়ান দূতাবাসে যেতে হবে না।

এছাড়াও আমাদের সাথে রেজিষ্টার্ড হওয়ার পর আপনার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভিসা সংক্রান্ত অন্যান্য গাইডলাইন আমরা দিব।

 

ভিসা ক্যাটাগরি

বাংলাদেশি নাগরিকরা শুধুমাত্র বিজনেস ভিসা, ট্রানজিটের জন্য সিম্যান ভিসা, স্টুডেন্ট ভিসা, উদ্যোক্তা ভিসা, ইন্টার্নশিপ ভিসা, আন্তর্জাতিক সম্মেলন ভিসা এবং আরো কিছু ভিসা বিভাগে আবেদন করতে পারবেন।

 

সমস্ত ভিসা ক্যাটাগরি এবং ডকুমেন্টস চেকলিস্টের জন্য এখানে ক্লিক করুন।

 

বিজনেস ভিসার সাধারণ ডকুমেন্টস

১. তাইওয়ান থেকে ইনভাইটেশন এবং গ্যারান্টি লেটার যেখানে আবেদনকারীর নাম, উদ্দেশ্য এবং অন্যান্য বিবরণ থাকবে।

২. সকল অরিজিনাল পাসপোর্ট।

৩. দুইটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।

৪. আবেদনকারীর স্বাক্ষরসহ অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। ফর্মের জন্য ক্লিক করুন https://visawebapp.boca.gov.tw/BOCA_EVISA/

৫. কভারিং লেটার : আবেদনকারীর নিজ সম্পর্ক,তার পেশা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করতে হবে।

৬. কোম্পানীর ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ১ বছরের ITR.

৭. এলসি/রেমিটেন্স স্লিপ/বিজনেস লেটার (যদি থাকে)।

৮. আবেদনকারীর গত ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট।

৯. রাউন্ড ট্রিপ এয়ার টিকেট এবং হোটেল বুকিং কপি।

১০. কোভিড-১৯ ভ্যাকসিন সার্টিফিকেট।

১১. ভিসা আবেদনের জন্য গ্যারান্টি সার্টিফিকেট।

 

সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।

কেস বাই কেস অতিরিক্ত ডকুমেন্টস / সাক্ষাৎকারের প্রয়োজন হতে পারে।

 

ভিসা ফি এবং চার্জ

ভিসার ধরণ অনুযায়ী ভিসা ফি এবং আমাদের চার্জ ধার্য হয়। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন তা আমাদের জানালে আমরা সেই সময়ের প্রযোজ্য চার্জ আপনাকে জানিয়ে দিব।

 

ভিসা প্রসেসিং সময়

ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় প্রয়োজন হয়।

 

আরও বিস্তারিত জানার জন্য অথবা যেকোন সমস্যার সমাধানে ০১৮৪১১২০১০০ বা ০১৮৪১১২০১৫৫ নাম্বারে যোগাযোগ করুন অথবা অ্যাপয়েন্টমেন্টসহ আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।

তাইওয়ান ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে