মালাউই ভিসা
বাংলাদেশে মালাউইয়ের কোনো অ্যাম্বাসি বা কনস্যুলেট অফিস না থাকায় বাংলাদেশী নাগরিকদের ভারতের নিকটতম দূতাবাসে আবেদন করতে হবে। স্টিকার ভিসা টিম বাংলাদেশ থেকে মালাউই ভিসার সম্পূর্ণ সমাধান দেয়। আমরা আপনার ডকুমেন্টস হাতে পেলে তা প্রসেসিং এর জন্য নিউ দিল্লি মালাউই হাইকমিশনে পাঠিয়ে দিব।
আমাদের অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১. সকল অরিজিনাল পাসপোর্ট।
২. ভিসা আবেদনপত্রের ২টি কপি।
৩. ২টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (৩৫মিমি*৪৫মিমি,সাদা ব্যাকগ্রাউন্ড,বর্ডার ছাড়া,৮০%ফেস কভারেজ )।
৪. কভারিং লেটার : অ্যাপ্লিকেন্টের নাম,পেশা,ভ্রমণের উদ্দেশ্য,পাসপোর্ট নাম্বার,ভ্রমণের খরচাদি কে বহন করবে ইত্যাদি উল্লেখযোগ্য। আবেদনকারীর ফোন নাম্বার,ইমেইল আইডি এবং স্বাক্ষর সহ ভিসা অফিসার, মালাউই দূতাবাস ,নতুন দিল্লি বরাবর লিখতে হবে।
৫. অরিজিনাল ইনভাইটেশন লেটার: মালাউই হোস্ট বা ইনভাইটিং কোম্পানি থেকে প্রদত্ত লেটার যেখানে হোস্টের বিশদ বিবরণ উল্লেখ থাকবে।
৬. হাইকমিশন ভিসা আবেদন জমা দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, লিলংওয়ে, মালাউই থেকে পূর্ব অভিবাসন অনুমোদন প্রয়োজন।
৭. ইয়েলো ফিভার সার্টিফিকেট।
৮. ফরওয়ার্ডিং লেটার/NOC: আবেদনকারীর কোম্পানি কর্তৃক প্রদত্ত লেটার যেখানে আবেদনকারীর নাম,পেশা,পাসপোর্ট নং ইত্যাদি উল্লেখ থাকবে এবং কোম্পানি যদি খরচ বহন করে তাও উল্লেখ থাকবে।
৯. ট্রেড লাইসেন্স : ইংরেজি বা প্রতিষ্ঠানের অনুবাদিত নোটারাইজড সংস্করণ।
১০. এয়ার টিকেট এবং হোটেল বুকিং কপি। আমন্ত্রণকারীর বাসায় থাকলে সেই বাসার ইউটিলিটি বিল কপি।
১১. আবেদনকারীর এবং কোম্পানির গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট,পে স্লিপ,TIN,সাম্প্রতিক ট্যাক্স সার্টিফিকেট,ট্যাক্স রিটার্ন কপি (যদি থাকে)।
১২. নিয়োগকর্তা থেকে ৬ মাসের বেতন বিবরণী/পে স্লিপ।
১৩. ম্যারেজ সার্টিফিকেট (যদি থাকে)।
১৪. সন্তানদের বার্থ সার্টিফিকেট (যদি থাকে)।
Malawi Visa from Bangladesh
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
মালাউই ভিসা কিভাবে প্রসেস করবো
ভিসা ফি এবং চার্জ
ভিসার ধরণ এবং শ্রেণী অনুযায়ী ভিসা ফি ধার্য হবে। আপনার জন্য ধার্য ফি এবং চার্জ জানতে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন।
ভিসা প্রসেসিং সময়
ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৩ সপ্তাহ সময় লাগতে পারে।
malawi visa processing center
আমাদের সাথে কাজ শুরু করার জন্য আপনাকে অবশ্যই আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হতে হবে। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য ০১৮৪১১২০১৪৪ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।
মালাউই ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে