জ্যামাইকা ভিসা
আপনি নিশ্চয়ই জ্যামাইকা ভিসার জন্য লজিস্টিকাল সাপোর্ট খুঁজছেন? যেহেতু জ্যামাইকার কোন ভিসা অফিস বাংলাদেশে নেই তাই জ্যামাইকার সকল ভিসা ভারতের নিউ দিল্লিতে জ্যামাইকার অনারারি কনস্যুলেট জেনারেল থেকে প্রসেস করতে হয়।
স্টিকার ভিসা টিম বাংলাদেশ থেকেই আপনার জ্যামাইকা ভিসার সকল সাপোর্ট দিবে। আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে জমা দিবেন। আমরাই আপনার পরবর্তী প্রসেস করে দিব।
নিউদিল্লি জ্যামাইকা অনারারি কনস্যুলেট জেনারেল সাধারণত বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট বা বিজনেস ভিসা ইস্যু করে।
জ্যামাইকা ট্যুরিস্ট বা বিজনেস ভিসার জন্য সাধারণ ডকুমেন্টস
১. অরিজিনাল পাসপোর্ট।
২. ভিসা আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ এবং স্বাক্ষরিত।
৩. দুইটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (৩৫মিমি *৪৫মিমি, ফেস জুম ৭০–৮০% হবে; সাদা/হালকা ব্যাকগ্রাউন্ড)।
৪. আবেদনকারীর কোম্পানির কাছ থেকে ফরোয়ার্ডিং লেটার /এনওসি যেখানে আবেদনকারীর বিশদ বিবরণ এবং কোম্পানিতে অবস্থান, উদ্দেশ্য, সফরের সময়কাল ইত্যাদি উল্লেখ করা থাকবে।
৫. জ্যামাইকার হোস্ট থেকে ইনভাইটেশন লেটার।
৬. আমন্ত্রণকারীর পাসপোর্ট কপি বা আবাসিক আইডি কপি।
৭. আবেদনকারীর বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট।
৮. এয়ার টিকেট এবং হোটেল বুকিং কপি।
৯. জ্যামাইকায় দিনভিত্তিক পরিকল্পনা।
১০. কর্মসংস্থান ভিসার ক্ষেত্রে জ্যামাইকার শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রনালয় দ্বারা জারি করা ওয়ার্ক পারমিট।
সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
Jamaica visa from Bangladesh
ভিসা ফি এবং চার্জ
আমাদের চার্জ রেগুলার চেঞ্জ এবং আপডেট করা হয়। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন তা আমাদের জানালে সেই সময়ের প্রযোজ্য চার্জ আপনাকে জানিয়ে দেয়া হবে।
ভিসা প্রসেসিং সময়
ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় প্রয়োজন হয়।
আমাদের সাথে কাজ শুরু করার জন্য আপনাকে অবশ্যই আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হতে হবে। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য ০১৮৪১১২০১৪৪ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।
জ্যামাইকা ভিসা