জিবুতি ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে

Complete Visa Solution Provided by ‘Sticker Visa’ Bangladesh Office

জিবুতি ভিসা

যেহেতু বাংলাদেশে জিবুতির কোন অ্যাম্বাসি নেই তাই বাংলাদেশী নাগরিকদের নিউদিল্লিতে জিবুতি অ্যাম্বাসি থেকে এই ভিসা প্রসেস করতে হবে।

স্টিকার ভিসা টিম বাংলাদেশ থেকেই আপনার জিবুতি ভিসার সকল সাপোর্ট দিবে। আপনি আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হওয়ার পর, শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে জমা দিবেন। আমরাই আপনার পরবর্তী প্রসেস করে দিব।

 

জিবুতি এম্ব্যাসি নিম্নলিখিত ভিসা ইস্যু করে

  ১. বিজনেস

  ২. ট্যুরিস্ট

  ৩. ভিজিট

  ৪. কূটনৈতিক

  ৫. কার্টেসি

  ৬. অন্যান্য

 

জিবুতি ভিসার জন্য সাধারণ ডকুমেন্টস

১. অরিজিনাল পাসপোর্ট।

২. দুইটি পাসপোর্ট সাইজ ছবি (৩৫মিমি *৪৫মিমি, ফেস জুম ৭০-৮০% হবে; সাদা/হালকা ব্যাকগ্রাউন্ড)।

৩. ভিসা আবেদনপত্রের দুটি কপি। উভয় ফর্মে মূল স্বাক্ষর প্রয়োজন।

৪. আবেদনকারীর কাছ থেকে কভারিং লেটার যেখানে নাম, পদবী, পাসপোর্ট নম্বর, উদ্দেশ্য এবং ট্রিপের সম্পূর্ণ খরচের জন্য কে দায়ী থাকবে ইত্যাদি উল্লেখ থাকবে। লেটারটি যথাযথভাবে স্বাক্ষর করতে হবে এবং সম্বোধন করতে হবে – ভিসা অফিসার, জিবুতি অ্যাম্বাসি, নিউ দিল্লি, ভারত।

৫. জিবুতি হোস্ট/আমন্ত্রণকারী কোম্পানির কাছ থেকে অরিজিনাল ইনভাইটেশন লেটার।

৬. জিবুতি অ্যাম্বাসিতে ভিসার আবেদন জমা দেওয়ার জন্য জিবুতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বে অভিবাসন অনুমোদন প্রয়োজন।

৭. ইয়েলো ফিভার সার্টিফিকেট (অরিজিনাল এবং ফটোকপি)।

৮. আবেদনকারীর কোম্পানির কাছ থেকে ফরোয়ার্ডিং চিঠি/NOC যেখানে আবেদনকারীর বিশদ বিবরণ এবং কোম্পানিতে অবস্থান, উদ্দেশ্য, সফরের সময়কাল ইত্যাদি উল্লেখ করা থাকবে। এছাড়াও, কোম্পানী যদি খরচ বহন করে তা উল্লেখ করতে হবে এবং সম্বোধন করতে হবে – ভিসা অফিসার, জিবুতি এম্ব্যাসি, নিউ দিল্লি, ভারত।

৯. ট্রেড লাইসেন্স: এটি বাংলায় থাকলে অবশ্যই ইংরেজিতে অনুবাদ করতে হবে এবং যথাযথভাবে নোটারাইজড হতে হবে।

১০. রাউন্ড ট্রিপ এয়ার টিকেট এবং হোটেল বুকিং কপি।

১১. আবেদনকারী এবং কোম্পানির বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট।

১২. আপনার নিয়োগকর্তার কাছ থেকে গত 6 মাসের বেতন বিবরণী/ পে স্লিপ, TIN এবং সর্বশেষ আয়কর রিটার্ন কপি।

১৩. ম্যারেজ সার্টিফিকেট (যদি থাকে)।

১৪. সন্তানদের বার্থ সার্টিফিকেট (যদি থাকে)।

 

সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে। 

Djibouti Visa from Bangladesh

ভিসা ফি এবং চার্জ

আমাদের চার্জ রেগুলার চেঞ্জ এবং আপডেট করা হয়। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন তা আমাদের জানালে সেই সময়ের প্রযোজ্য চার্জ আপনাকে জানিয়ে দেয়া হবে।

Djibouti embassy bangladesh

ভিসা প্রসেসিং সময়

ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় প্রয়োজন হয়।

 

আমাদের সাথে কাজ শুরু করার জন্য আপনাকে অবশ্যই আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হতে হবে। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য ০১৮৪১১২০১৪৪ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের ঢাকার মিরপুর ডিওএইচএস অফিসে যোগাযোগ করুন।

জিবুতি ভিসা