কম্বোডিয়া ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে

Complete Visa Solution Provided by ‘Sticker Visa’ Bangladesh Office

কম্বোডিয়া ভিসা

বাংলাদেশ থেকে কম্বোডিয়া ভিসা কীভাবে আবেদন করবেন

বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসার ধরন অনুযায়ী কম্বোডিয়া ভিসার জন্য আবেদন করতে পারেন।

Visa T (Tourist Visa) এবং Visa E (Business Visa) সাধারণত Cambodia e-Visa system এর মাধ্যমে প্রসেস করা হয়।

বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে e-Visa আবেদন করার জন্য General Department of Immigration (GDI) of Cambodia থেকে একটি Approval Letter প্রয়োজন হয়। এই Approval Letter আবেদনকারীকে সরাসরি কম্বোডিয়ার General Department of Immigration থেকে সংগ্রহ করতে হবে। Approval Letter পাওয়ার পর Sticker Visa টিম Cambodia e-Visa আবেদন, ডকুমেন্ট প্রস্তুতি, ডকুমেন্ট রিভিউ এবং অনলাইন সাবমিশনের ক্ষেত্রে সহায়তা করতে পারে।

Immigration Approval নেওয়ার ক্ষেত্রে সাধারণত দুইভাবে এগোনো যায়:

  • আবেদনকারী প্রথমে General Department of Immigration (GDI) of Cambodia থেকে Approval Letter সংগ্রহ করে এরপর e-Visa আবেদন করতে পারেন।
  • অথবা প্রথমে e-Visa আবেদন করে একটি e-Visa application/reference number নেওয়ার পর সেই রেফারেন্স নম্বর ব্যবহার করে General Department of Immigration of Cambodia থেকে Immigration Approval-এর জন্য আবেদন করতে পারেন।

তবে আমরা পরামর্শ দিই, e-Visa আবেদন করার আগে Approval Letter সংগ্রহ করা। এতে পুরো প্রক্রিয়াটি তুলনামূলকভাবে পরিষ্কার ও সহজভাবে সম্পন্ন করা যায়।

Approval Letter পাওয়ার পর আবেদনকারী Sticker Visa টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের টিম Cambodia e-Visa আবেদন, প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুতি, আবেদন রিভিউ, অনলাইন সাবমিশন এবং পরবর্তী প্রসেসিং সংক্রান্ত সহায়তা প্রদান করতে পারে।

Visa C (Courtesy Visa)

Visa C (Courtesy Visa) এর আবেদন Royal Embassy of Cambodia, New Delhi, India এর মাধ্যমে প্রসেস করা হয়।

Courtesy Visa সাধারণত তাদের জন্য প্রযোজ্য, যারা সরকারি, কূটনৈতিক, সরকারি সংস্থাসংশ্লিষ্ট, প্রাতিষ্ঠানিক বা অনুমোদিত non-commercial purpose এ কম্বোডিয়া ভ্রমণ করেন এবং যাদের সফর সংশ্লিষ্ট কম্বোডিয়ান কর্তৃপক্ষ দ্বারা সমর্থিত বা স্বীকৃত।

Visa C-এর ক্ষেত্রে Sticker Visa আবেদনকারীর পক্ষে logistics support, document submission এবং passport stamping support প্রদান করতে পারে Royal Embassy of Cambodia in New Delhi-এর মাধ্যমে, তবে সব কার্যক্রম দূতাবাসের নিজস্ব নিয়ম, যোগ্যতা ও প্রসেসিং শর্ত অনুযায়ী পরিচালিত হবে।

বিশেষ দ্রষ্টব্য: Sticker Visa আবেদনকারীর পক্ষে General Department of Immigration (GDI) of Cambodia থেকে Approval Letter সংগ্রহ করে না। এই Approval Letter আবেদনকারীকে নিজ দায়িত্বে সরাসরি সংশ্লিষ্ট Cambodian Immigration Authority থেকে সংগ্রহ করতে হবে।

কম্বোডিয়ার সব ধরণের ভিসা ক্যাটাগরি জানতে এখানে ক্লিক করুন।

 

সাধারণ ডকুমেন্টস

১. অরিজিনাল পাসপোর্ট।

২. দুইটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (৩৫মিমি *৪৫মিমি, ফেস জুম ৭০-৮০% হবে; সাদা/হালকা ব্যাকগ্রাউন্ড)।

৩. এয়ার টিকেট এবং হোটেল বুকিং কপি।

৪. বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।

৫. ইনভাইটেশন লেটারঃ ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে ইনভাইটেশন লেটার প্রয়োজন।

৬. কভারিং লেটারঃ ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে প্রাসঙ্গিক বিবরণসহ কভারিং লেটার প্রয়োজন।

 

সমস্ত ডকুমেন্টস শুধুমাত্র ইংরেজিতে হবে। যদি কোন ডকুমেন্টস বাংলায় হয়ে থাকে তাহলে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।

 

ভিসা ফি এবং চার্জ

ভিসার ধরণ অনুযায়ী ভিসা ফি এবং আমাদের চার্জ ধার্য হয়। আপনি কোন ক্যাটাগরিতে যাবেন তা আমাদের জানালে আমরা সেই সময়ের প্রযোজ্য চার্জ আপনাকে জানিয়ে দিব।

 

ভিসা প্রসেসিং সময়

ভিসা প্রসেসিং সময় সাধারণত ভিসা বিভাগ এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় প্রয়োজন হয়।

 

আমাদের সাথে কাজ শুরু করার জন্য অবশ্যই আপনাকে আমাদের রেজিষ্টার্ড ক্লায়েন্ট হতে হবে। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য  ০১৯৫৩৩২২৩৭১ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার সকল ডকুমেন্টস নিয়ে আমাদের ঢাকার মিরপুর অফিসে যোগাযোগ করুন।

ক্যাম্বোডিয়া ভিসা প্রসেসিং করুন বাংলাদেশ থেকে